• জাতীয়

    মিরপুরে যাতায়াত ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ২ প্রকল্পের উদ্বোধন

      প্রতিনিধি 25 April 2026 , 6:45:44 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর মিরপুর এলাকার যাতায়াত ব্যবস্থা ও ড্রেনেজ সংকট নিরসনে দুটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

    শনিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পগুলোর উদ্বোধন করেন।

    উদ্বোধিত প্রকল্প দুটি হলো- ৫ নং ওয়ার্ডের বাউনিয়াবাঁধ এলাকায় ব্লক ‘এ’ থেকে ‘ই’ পর্যন্ত সকল বাইলেনে নর্দমা নির্মাণ ও সড়ক উন্নয়ন এবং ৩ নং ওয়ার্ডের সেকশন ১০ এলাকায় ব্লক ‘সি’ (রোড ২, ১৩ ও ১৬) ও ব্লক ‘বি’ (রোড ১৯)-তে আরসিসি পাইপ ড্রেনসহ ফুটপাত ও সড়ক উন্নয়ন।

    বিজ্ঞাপন

    অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “মিরপুরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে এই প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নত ড্রেনেজ ব্যবস্থা জলাবদ্ধতা কমাবে এবং সড়ক উন্নয়নের ফলে নাগরিকদের চলাচল আরও সহজ হবে।”

    তিনি আরও জানান, এলাকার পানি ও গ্যাস সংকট সমাধানে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে এবং দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যার স্থায়ী ও কার্যকর সমাধান নিশ্চিত করা হবে।

    এসময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে মিরপুরে নাগরিক সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:41 PM বিসিবির নতুন কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন 6:34 PM বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে 5:10 PM “এক্স নয়, ভরসা শুধু টাইগারদের ওপর!” 4:44 PM পাহাড়ের মেয়ে রিতুপর্ণার স্বপ্নপূরণে প্রধানমন্ত্রীর উদ্যোগ 4:32 PM ‘মানুষের মনোভাবের পরিবর্তন আসা উচিৎ’ 3:52 PM রোনালদোকে ছাড়াই ‘বেশি ভালো’ পর্তুগাল? 3:17 PM মোসাদ্দেকের ক্যারিয়ারসেরা ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৮৪ 2:59 PM ফিফা বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে অভিবাসী বাংলাদেশি বাপ্পী 2:33 PM চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি 1:12 PM ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে না জড়াতে নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের