• শিরোনাম

    বগুড়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

      প্রতিনিধি 18 March 2026 , 10:58:28 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বগুড়ার শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে ধাক্কা লেগে একটি মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

    বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) ও মাইক্রোবাসচালক রিন্টু (৪৭)।

    ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

    বিজ্ঞাপন

    আহতরা হলেন শিশু ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০)।

    শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বখতিয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের অবস্থা গুরুতর ছিল।

    শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মর্তুজা নূর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

    দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

    পুলিশ জানায়, নিহত তিনজনের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:02 PM পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি 12:18 PM ৮ গোলের থ্রিলারে মেসির জোড়া গোল, এক অ্যাসিস্ট 11:50 AM মাশরাফি তার বাবাকে বলেছেন- আমি মারা গেলে আমার লাশ যেন নড়াইলে না নেয়া হয় 11:26 AM লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত 6:59 PM বিশ্বকাপের এই ৯টি রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব 6:39 PM কোরবানি পশুর চামড়ার দাম নির্ধারণ করলো সরকার 6:29 PM গাঁজাসেবন না করলে নাসীরউদ্দীন পাটোয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন 5:41 PM ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প একনেকে অনুমোদন 5:16 PM ৯ বার ভূমিকম্পে কাঁপল ইরান 4:44 PM কান মাতালেন আলিয়া ভাট, হীরার ঝলক দেখালেন অভিনেত্রী