• রাজনীতি

    রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের

      প্রতিনিধি 11 March 2026 , 5:44:24 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ফ্যাসিস্টের দোসর, সংসদে তার বক্তব্য দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার দুপুরে সংসদের বিরোধী দলের এমপিদের নিয়ে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

    বিজ্ঞাপন

    জামায়াতের নায়েবে আমির বলেন, আগামীকাল যে সংসদ বসবে, সেখানে আমাদের ভূমিকা কী হওয়া উচিত, বৈঠকে সেই বিষয়ে দিক-নির্দেশনা দেয়া হয়েছে। যেহেতু অধিকাংশ সংসদ সদস্য নতুন, সংসদের ক্রাইটেরিয়া, ক্যারেক্টার বিষয়ে আমরা কিছু দিক-নির্দেশনা দিয়েছি।

    ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যখন প্রস্তাব আসবে তখন আমরা জানাবো। কালকে খোলাসা হবে।

    তিনি বলেন, আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেয়ার অধিকার নেই। স্বৈরাচারের দোসর। বিএনপি কেন যে তাকে দিয়ে ভাষণ দেওয়াচ্ছে আমরা পরিষ্কার নই। এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেগুলো কাল দেখবেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:44 PM রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের 5:32 PM ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চালানোর বিরোধিতা করল ফ্রান্স 5:08 PM পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করল বাংলাদেশ 4:48 PM এয়ার ফ্রায়ারে রান্না করা কি স্বাস্থ্যকর? 4:11 PM নাহিদের ফাইফারে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান 3:44 PM বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনে উপনির্বাচনে থাকছে না গণভোট 2:56 PM টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ 2:35 PM পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি 2:13 PM স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ 1:53 PM প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্ভাব্য একাদশ