• অপরাধ

    বঙ্গোপসাগরে ভারতীয় ট্রলারসহ আটক ৯

      প্রতিনিধি 24 October 2025 , 4:32:54 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে ভারতীয় একটি ট্রলারসহ দেশটির ৯ জন জেলেকে আটক করেছে নৌবাহিনী। আটকের পর তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।

    সর্বশেষ শুক্রবার (২৪ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

    এর আগে গত বুধবার বিকেলে মোংলা সমুদ্রবন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়াসংলগ্ন গভীর সাগর থেকে ‘এফবি এনি’ নামের ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলেকে আটক করা হয় বলে জানিয়েছে ‍পুলিশ।

    পুলিশ জানায়, আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকায়।

    বিজ্ঞাপন

    আটক হওয়া জেলেদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ওসি আনিসুর রহমান।

    তিনি বলেন, ফেয়ারওয়ে বয়াসংলগ্ন এলাকায় টহলরত নৌবাহিনী ‘এফবি এনি’ নামের একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে। ট্রলারটিতে ভারতের ৯ জন জেলে ছিলেন। সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে ট্রলারসহ আটক জেলেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

    মোংলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, আটক ট্রলারটিতে প্রায় দেড় মেট্রিক টন টুনা মাছ পাওয়া গেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এসব মাছ জব্দ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা