• আন্তর্জাতিক

    আফগানিস্তানে এবার সোশ্যাল মিডিয়া কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা

      প্রতিনিধি 9 October 2025 , 3:56:08 প্রিন্ট সংস্করণ

    আফগানিস্তানে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট নিষিদ্ধ
    আফগানিস্তানে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট নিষিদ্ধ
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আফগানিস্তানে কিছু সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়া কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

    দেশজুড়ে দুই দিনের জন্য ইন্টারনেট ও টেলিকম পরিষেবা বন্ধের ঘটনার এক সপ্তাহ পরে এ কনটেন্ট নিষেধাজ্ঞা দিলো আফগানিস্তান।

    বিজ্ঞাপন

    প্রতিবেদনে বলা হয়েছে– ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সসহ কিছু প্ল্যাটফর্মের নির্দিষ্ট ধরনের কনটেন্ট সীমিত করতে ফিল্টার প্রয়োগ করা হয়েছে। তবে কী ধরনের পোস্ট ফিল্টারের আওতায় পড়ছে, তা স্পষ্ট নয়।

    কাবুলের কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারী বিবিসিকে জানিয়েছেন, তারা এখন আর তাদের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও দেখতে পাচ্ছেন না, ইনস্টাগ্রাম অ্যাকসেসেও সমস্যা হচ্ছে।

    তালেবান সরকারের এক সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে– ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সের (সাবেক টুইটার) মতো প্ল্যাটফর্মে নির্দিষ্ট ধরনের কন্টেন্ট সীমিত করতে কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে।

    যদিও এই নিষেধাজ্ঞার ব্যাপারে তালেবান সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:11 PM সরকারের আমন্ত্রণে চীনে গেলেন বিএনপির প্রতিনিধি দল 12:00 PM ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট 11:50 AM আ.লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে 11:28 AM ৩৪ বছর পর সরাসরি আলাপে ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা 5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা