• অপরাধ

    বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ, জাল ভিসা চক্রের চার সদস্য ‎গ্রেপ্তার

      প্রতিনিধি 3 March 2026 , 1:28:10 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিভিন্ন দেশে পাঠানোর নামে অর্থ নিয়ে জাল ভিসা দেওয়ার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪। গতকাল সোমবার (৩ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরার কাওলাবাজার ও যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

    আজ মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‍্যাব-৪।

    ‎গ্রেপ্তাররা হলেন- মো. তারেকুল ইসলাম (৪৫), মো. মাইনুদ্দিন ভূইয়া (৪৮), মো. নেওয়াজ (৪৫) ও আবু হাসান (৪৮)। র‍্যাব জানায়, তাঁরা ‘টিভিআই ট্রাভেলস’ নামে একটি ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানের আড়ালে ইউরোপ, অস্ট্রেলিয়া ও কানাডায় পাঠানোর কথা বলে দীর্ঘদিন ধরে অর্থ হাতিয়ে আসছিলেন।

    বিজ্ঞাপন

    র‍্যাব আরও জানায়, ভুক্তভোগী মো. শরীফ মোল্লা ও তাঁর স্বজনদের অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে বিভিন্ন সময়ে মোট ৯৪ লাখ টাকা নেয় ওই চক্র। পরে তাঁদের ভিসা ও টিকিট দেওয়া হলেও অস্ট্রেলিয়ান হাইকমিশনের মাধ্যমে সেগুলো জাল বলে নিশ্চিত হওয়া যায়। টাকা ফেরত চাইলে ভুক্তভোগীদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

    ‎ঘটনার পর পল্লবী থানায় মামলা দায়ের হলে র‍্যাব-৪-এর অভিযানে অভিযুক্তরা গ্রেপ্তার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছে বলে জানায় র‍্যাব। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

    ‎‎গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:17 PM দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতু নির্মাণের পরিকল্পনা 5:06 PM বিদেশী কোচেরা কখনই বিশ্বকাপ জেতেনি! ব্রাজিল কি ভাঙবে সেই রেকর্ড? 4:41 PM আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল 4:32 PM ৫ হাজার চিকিৎসকসহ লক্ষাধিক স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ 4:03 PM শপিংমল-দোকান খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত 3:24 PM মেক্সিকোর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে শাকিরা-বার্না বয় 3:13 PM জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব 2:00 PM বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া 1:19 PM যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে হামলা, অসংখ্য যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের 1:07 PM প্রভার ইঙ্গিতপূর্ণ পোস্টে নতুন প্রেমের গুঞ্জন