• সর্বশেষ সংবাদ স্ক্রল

    ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

      প্রতিনিধি 27 December 2025 , 11:40:41 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ভাইবোনসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

    শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ নামক স্থানে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

    নিহতরা হলেন- যশোরের মনিরামপুর উপজেলার চালতি বাড়ি এলাকার বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০), মেয়ে বিউটি বেগম (৩০) ও নিকট আত্মীয় একই উপজেলার রাজগঞ্জ গ্রামের রহমতুল্লাহর ছেলে নিশান (২৩)।

    ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন।

    বিজ্ঞাপন

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কেশবপুর-যশোর থেকে ঢাকাগামী রোগী ও চালকসহ পাঁচজন নিয়ে অ্যাম্বুলেন্সে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নারীসহ ৩ জন প্রাণ হারান। এ সময় গুরুতর আহত হয়েছেন চালক কৃষ্ণ (৩০) ও রোগীর সঙ্গে এক নারী রোকাইয়া বেগম (৪০)। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে গেছে।

    গুরুতর আহত রোকাইয়া বেগমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    এ বিষয়ে তদন্তকারী পুলিশ অফিসার (এসআই) সোহেল রানা বলেন, সম্ভবত ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। ঘাতক ট্রাককে জব্দ করা হলেও চালক পালিয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা