• খেলা

    মেসির ২০২৬ বিশ্বকাপের বুট দেখতে কেমন

      প্রতিনিধি 28 December 2025 , 6:15:12 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০২৬ বিশ্বকাপে খেলার ব্যাপারে এখনো নিশ্চয়তা দেননি লিওনেল মেসি। তবে এতটুকু নিশ্চিত যে, খেললে এবারের বিশ্বকাপই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ। আর এই বিষয়টি মাথায় রেখে বিশেষভাবে তৈরি করা হয়েছে অ্যাডিডাস এফ৫০। খেলোয়াড়দের কিটস ও বুটসের তথ্য দেওয়ার ওয়েবসাইট ফুটি হেডলাইন্স মেসির বুট প্রকাশ্যে এনেছে।

    ৩৭ বছর বয়সী ফরোয়ার্ডের বুটের নামকরণ করা হয়েছে ‘এল উলতিমো ট্যাঙ্গো’, যার অর্থ ‘দ্য লাস্ট ট্যাঙ্গো’। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নাচ ট্যাঙ্গো। এটি অত্যন্ত হালকা ওজনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যাতে ফুটবলাররা দ্রুত গতিতে দৌড়াতে পারেন। আগামী জুনে বিশ্বকাপ শুরুর আগে এই বুট প্রকাশ্যে আসবে।

    বিজ্ঞাপন

    বুটটির উপরের অংশ মূলত ধবধবে সাদা রঙের। অ্যাডিডাস লোগো, জুতার ফিতার ডিটেইলস এবং স্টাডের নিচের দিকের মাথায় নীল রঙ ব্যবহার করা হয়েছে। ডিজাইনে সোনালি রঙ ব্যবহার করা হয়েছে যা আর্জেন্টিনার পতাকার মাঝের সূর্যকে নির্দেশ করে এবং একই সাথে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে মেসির গৌরবকে ফুটিয়ে তুলেছে। সাদা এবং নীল রঙের এই সংমিশ্রণটি সরাসরি আর্জেন্টিনার জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে তৈরি করা।

    মেসির ষষ্ঠ বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপে পেয়েছে আলজেরিয়া, জর্ডান ও অস্ট্রিয়াকে। ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের মিশনে তারা। মেসিরও চোখ থাকবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার। ২৬ ম্যাচে ১৩ গোল করে তিনি যৌথভাবে চতুর্থ স্থানে। মিরোস্লাভ ক্লোসাকে ছুঁতে আর তিন গোল চাই তার। ফ্রান্সের কিলিয়ান এমবাপে ১২ গোল করে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:40 PM হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু 6:29 PM বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি 6:13 PM সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা 5:56 PM শান্তি আলোচনায় যেসব প্রস্তাব দিল ইরান 5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস 5:00 PM সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব 4:36 PM ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র 4:22 PM বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা 4:02 PM সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় 3:08 PM সাগরে মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, আটক ৯