• খেলা

    দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

      প্রতিনিধি 29 November 2025 , 6:18:03 প্রিন্ট সংস্করণ

    দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চট্টগ্রামে শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। অপরদিকে, আয়ারল্যান্ডের বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে জয়ের ধারা ধরে রাখতে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে আয়ারল্যান্ড।

    বিজ্ঞাপন

    এ ছাড়াও গত ম্যাচের একাদশ থেকে দলে ৩টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন জাকের আলি, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন-শেখ মেহেদি, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

    বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদি, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

    আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), বেন কালির্টজ, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডেয়ার, ব্যারি ম্যাককার্থি, ম্যাথিউ হামফ্রিস, জশ লিটল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:02 PM সংসদে ‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল-২০২৬’ পাস 11:46 AM বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে 11:31 AM সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার 11:21 AM আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি 6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ 6:22 PM প্রধানমন্ত্রীর প্রথম সম্ভব্য রাষ্ট্রীয় সফর প্রতিবেশী দেশ ভারত 6:02 PM এক টেবিলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী 5:15 PM জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল সংসদে পাস 4:51 PM বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী 4:32 PM ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন