• আন্তর্জাতিক

    দুবাই এয়ার শো’তে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

      প্রতিনিধি 21 November 2025 , 7:00:18 প্রিন্ট সংস্করণ

    দুবাই এয়ার শো’তে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চলমান দুবাই এয়ার শো’তে ভারতের একটি ‘তেজস’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় যুদ্ধবিমানটির পাইলট নিহত হয়েছেন। খবর-গালফ নিউজের। শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটের দিকে আল-মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। গত দুই যুগে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিধ্বস্ত হলো এই সিরিজের যুদ্ধবিমান।

    বিজ্ঞাপন

    এ দিকে সামাজিক মাধ্যমের এক ভিডিওতে দেখা গেছে, একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ছে, আর মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং এতে আগুন ধরে যায়। এসময় ঘন কালো ধোঁয়ায় ছড়িয়ে পড়ে বিমানবন্দরের চারপাশে।

    মূলত, রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হ্যাল’ এর তৈরি ‘তেজস’ বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান। এটি একক ইঞ্জিনযুক্ত, বহু কার্যক্ষমতাসম্পন্ন (মাল্টিরোল) দেশীয় প্রযুক্তি। এর আধুনিকতম সংস্করণ ‘তেজস মার্ক-১এ’ নাসিকে হ্যাল-এর কারখানায় তৈরি হচ্ছে। এটি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি, দুই ক্ষেত্রেই হামলা চালাতে সক্ষম বলে জানা গেছে।

    উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ মাসে রাজস্থানের জয়সলমেরে একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। ২০০১ সালে প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের পর থেকে ২৩ বছরের ইতিহাসে সেটি ছিল তেজস বিমানের প্রথম দুর্ঘটনা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা