• বিনোদন

    পুলক রাজের ‘In The Trap of Mobile’-শিশুরা বন্দি স্ক্রিনের ফাঁদে-

      প্রতিনিধি 18 November 2025 , 1:02:43 প্রিন্ট সংস্করণ

    In The Trap of Mobile’—শিশুরা বন্দি স্ক্রিনের ফাঁদে
    In The Trap of Mobile’—শিশুরা বন্দি স্ক্রিনের ফাঁদে
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV


    নির্মাতা পুলক রাজ পরিচালিত এক মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘In The Trap of Mobile’–এ ফুটে উঠেছে শিশুদের ওপর মোবাইল আসক্তির গভীর প্রভাব। সাদা–কালো নির্মিত এই চলচ্চিত্রের ফ্রেমে ধরা পড়েছে-ঝলমলে মোবাইল স্ক্রিন কীভাবে নিঃশব্দে কেড়ে নিচ্ছে শিশুদের সময়, মনোযোগ ও শৈশবের রঙ।

    বিজ্ঞাপন

    চলচ্চিত্রে অভিনয় করেছে দুই শিশু শিল্পী জাইয়ান ও আফনান। অন্ধকার ঘরে পাশাপাশি শুয়ে থাকা দুই শিশুর সামনে উজ্জ্বল স্ক্রিনের আলো-দৃশ্যটি ইঙ্গিত দেয়, বাস্তব পৃথিবীর রঙ ম্লান করে দিয়ে ভার্চুয়াল জগৎ কীভাবে তাদের মন দখল করে নিচ্ছে।

    নির্মাতা পুলক রাজ বলেন, “সময় কম হলেও আমি সমাজের এক বড় সংকটকে তুলে ধরার চেষ্টা করেছি। মোবাইল শিশুদের সৃজনশীলতা, কল্পনা ও পারিবারিক সম্পর্ককে ক্রমশ সংকুচিত করছে। অভিভাবকদের সতর্ক করতেই এই প্রচেষ্টা।”

    টঙ্কার–এর প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি ১৮ নভেম্বর সকাল ১০টায় “Tonkar Films”–এর ফেসবুক পেইজে প্রকাশিত হয়েছে। দর্শকদের প্রত্যাশা-এই কাজটি শিশুদের মোবাইল ব্যবহারে নতুন সচেতনতা তৈরি করবে এবং হারিয়ে যাওয়া শৈশব নিয়ে আলোচনাকে আরও জোরালো করবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী 3:12 PM সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা 2:57 PM গণপরিবহনে সুশৃঙ্খলতা আনতে একগুচ্ছ সমন্বিত পরিকল্পনা প্রধানমন্ত্রীর 2:24 PM বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত 2:06 PM সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণে বিরত রাখতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি 2:01 PM ঢাবির ইফতারে থাকছে না গরু, বয়কটের ঘোষণা শিক্ষার্থীদের