...
  • বিনোদন

    আইয়ুব বাচ্চুকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

      প্রতিনিধি 19 October 2025 , 2:52:41 প্রিন্ট সংস্করণ

    আইয়ুব বাচ্চুকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর
    আইয়ুব বাচ্চুকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি, গিটারের জাদুকর ও এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু রুপালি গিটার নামিয়ে রেখে চলে গেছেন অনেক আগেই। তবু ভক্তদের হৃদয়ে এখনও প্রাণবন্ত এই শিল্পী।

    ২০১৮ সালের ১৮ অক্টোবর, মাত্র ৫৬ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন এই কিংবদন্তি। দেখতে দেখতে কেটে গেছে সাতটি বছর। গত শনিবার তার সপ্তম মৃত্যুবার্ষিকীতে পরিবার, বন্ধু ও ভক্তরা শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন তাকে।

    বিজ্ঞাপন

    রুপালি গিটার ছেড়ে যাওয়ার ৭ বছর
    গিটারের জাদুকরকে স্মরণ করার দিন আজ

    এই দিনে ফেসবুকে একটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। লিখেছেন, ‘জীবন বড়ই বিচিত্র, সন্ধ্যা কাটে না, অথচ দিব্যি বছর ঘুরে বছর আসে। দেখতে দেখতে সাত বছর…’

    আইয়ুব বাচ্চু ও ফেরদৌস আক্তার চন্দনার প্রেম শুরু হয়েছিল বিয়ের আগে। দীর্ঘ বন্ধুত্বের পর ১৯৯১ সালের ৩১ জানুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান—মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুব ও ছেলে আহনাফ তাজওযার আইয়ুব।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:55 PM হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু 6:27 PM ভিসা বাতিল ইস্যুতে যা বললেন শায়খ আহমাদুল্লাহ 6:08 PM সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল 5:57 PM দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে 5:50 PM দড়ি বেয়ে মসজিদে যাওয়া সেই প্রবীণ মুয়াজ্জিন আর নেই 5:15 PM মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন আজ 4:53 PM রজধানীতে কোকেনসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার 4:40 PM ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ 4:30 PM ট্রাইব্যুনালে হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ সাবেক যুবদল নেতার 4:15 PM সংরক্ষিত নারী আসন: বিএনপি ৩৬, জামায়াত ১৩, স্বতন্ত্র ১
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.