• খেলা

    আর্জেন্টিনার স্কোয়াড থেকে বাদ ৩ তারকা

      প্রতিনিধি 11 November 2025 , 5:13:50 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসন্ন অ্যাঙ্গোলা ম্যাচের আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। মধ্য আফ্রিকান দেশটিতে ভ্রমণের জন্য বাধ্যতামূলক হলুদ জ্বরের (ইয়োলো ফিভার) টিকা সংক্রান্ত নিয়ম না মানায় স্কোয়াড থেকে বাদ পড়েছেন তারকা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা ও জুলিয়ানো সিমেওনে।

    আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে টিকার প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিতে পারায় কোচ লিওনেল স্কালোনির ঘোষিত দল থেকে এই তিন খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে।

    বিজ্ঞাপন

    এর আগে হাঁটুর চোটে দলে থাকতে পারেননি ডিফেন্ডার এনজো ফার্নান্দেজ। নতুন করে তিনজন বাদ পড়ায় জায়গা পেয়েছেন দুই ডিফেন্ডার কেভিন ম্যাক অ্যালিস্টার ও লিসান্দ্রো মার্টিনেজ। সঙ্গে যুক্ত হয়েছেন উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া।

    ধারণা করা হচ্ছে, কেভিন ম্যাক অ্যালিস্টার অ্যাঙ্গোলার বিপক্ষে জাতীয় দলের জার্সিতে অভিষেক ম্যাচটি খেলবেন। অন্যদিকে ইনজুরি থেকে সেরে ওঠা লিসান্দ্রো মার্টিনেজ শুধুমাত্র অনুশীলনে অংশ নেবেন, মূল ম্যাচে তাকে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি।

    চলতি বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচটি আর্জেন্টিনা খেলবে আগামী শুক্রবার (১৪ নভেম্বর)। প্রতিপক্ষ হিসেবে আছে অ্যাঙ্গোলা। এরপর মার্চে ফিনালিসিমা পর্যন্ত স্কালোনির শিষ্যরা আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবে না। অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচের পর বাকি চার দিন তারা অনুশীলন ক্যাম্পেই কাটাবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:46 PM সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল 6:11 PM ধর্ষণ-সহিংসতা ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ডাকসুর বিক্ষোভ 5:55 PM জাটকা সংরক্ষণ: আগামী ২ মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ 5:38 PM ঢাকায় ফিরেই শুটিংয়ে ব্যস্ত নিলয় আলমগীর 5:29 PM ইংল্যান্ডের দিকে তাকিয়ে পাকিস্তান দল 5:21 PM বগুড়ায় উপ-নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত 5:07 PM বৈষম্যবিরোধী সাবেক ছাত্র নেতা রিয়াদ, হত্যাচেষ্টা মামলায় কারাগারে 4:54 PM ২০ রমজানের মধ্যে বেতন-বোনাসের দাবি পোশাক শ্রমিকদের 4:47 PM পাকিস্তানের হামলায় ২২৮ আফগান সেনা নিহত 3:18 PM সিভিল সার্জনদের অফিসে থাকা চলবে না, ভিজিটে যেতে হবে: স্বাস্থ্যমন্ত্রী