• অর্থনীতি

    অকার্যকর ঘোষিত ৫ ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

      প্রতিনিধি 5 November 2025 , 6:41:36 প্রিন্ট সংস্করণ

    কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অকার্যকর ঘোষিত ৫ ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (৫ নভেম্বর) এ সিদ্ধান্তের ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো-এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক।

    এর মধ্যে এক্সিম ব্যাংকের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে শওকত উল আলমকে। সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন পরিচালক সালাহ উদ্দিন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসক বদিউজ্জামান দিদার। ইউনিয়ন ব্যাংকের প্রশাসক আবুল হাশেম ও গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক মাকসুদুজ্জামান।

    বিজ্ঞাপন

    এর আগে, আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াভিত্তিক ৫টি ব্যাংককে অকার্যকর ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গভর্নর বলেন, ‘প্রশাসক দিয়ে এই ৫টি ব্যাংক পরিচালিত হবে। ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমানে যে জনবল রয়েছে তাই থাকবে। কাউকে বাদ দেয়া হবে না। আগের মতোই বেতন পাবেন তারা। ব্যাংকগুলোকে রাষ্ট্রায়ত্ত করা হলেও বেসরকারি ব্যাংকের মতই চলবে’।

    অপরদিকে, সম্প্রতি ৫টি ব্যাংক মার্জার বা একীভূত করতে গঠিত পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তাব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে এবং ৯ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সংকটে থাকা ওই ব্যাংকগুলোর বিষয়ে একীভূত করার সিদ্ধান্ত নেয়।

    প্রসঙ্গত, বিগত সরকারের আমলে এ ব্যাংকগুলোর মধ্যে ৪টির মালিকানায় ছিল এস আলম। আর একটির মালিকানায় ছিলেন ব্যবসায়ী নেতা নজরুল ইসলাম মজুমদার। সে সময় ব্যাংকগুলোর কোটি কোটি টাকা, নামে-বেনামে সরিয়ে নেয়ায় আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:10 PM ইরানের একটি স্কুলে ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৫১ 8:05 PM ইরান-ইসরায়েল সংঘাত: জেদ্দায় আটকে পড়লেন মুশফিক 5:53 PM নারী ও শিশু নির্যাতন বন্ধে, জামায়াত ইসলামী-মহিলা শাখার ১০ প্রস্তাব 5:42 PM যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস 5:20 PM ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: সিলেটে-বাণিজ্যমন্ত্রী 5:09 PM সংঘাতে চার দেশের ফ্লাইট স্থগিত 5:09 PM যুক্তরাষ্ট্র-তেহরান যুদ্ধ: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত 4:20 PM আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী; যা জানাল পুলিশ 3:52 PM জরিপ: ২০২৫ সালে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা, দুই-তৃতীয়াংশই কিশোর-কিশোরী 3:30 PM কাতার ও বাহরাইনে হামলা