• রাজনীতি

    হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

      প্রতিনিধি 17 October 2025 , 11:48:56 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আজ শুক্রবার ১৭ অক্টোবর রাত সাড়ে ১১টায় হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষাগুলো শেষ হলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তিনি বাসায় ফিরলেন। এখন অবস্থা সার্বিকভাবে স্থিতিশীল। যে অবস্থায় উনি হাসপাতালে গিয়েছিলেন, তার চেয়ে অনেকটা স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানা গেছে।

    বিজ্ঞাপন

    স্বাস্থ্য পরীক্ষার জন্য গত বুধবার (১৬ অক্টোবর) রাতে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর আগে ২৮ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই বাসায় ফেরেন। তারও আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর চিকিৎসা শেষে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন তিনি। এরপর উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন। ১৭ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি ২৫ জানুয়ারি ছেলে তারেক রহমানের (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) বাসায় যান। সেখানে রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়। ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। দীর্ঘদিন তিনি লিভারসিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা অসুস্থতায় ভুগছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা