• অপরাধ

    নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলার চার্জশিট জমা দ্রুতই

      প্রতিনিধি 1 November 2025 , 4:17:18 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার তদন্ত প্রায় শেষ হয়েছে, দ্রুতই চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন র‌্যাব। এছাড়া, নরসিংদীর রায়পুরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ ৮ জনকে গ্রেফতার করেছে সংস্থাটি।

    শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

    বিজ্ঞাপন

    তিনি জানান, কখনও পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র নিয়ে এসে আবার কখনও অস্ত্র বানানোর কারিগরকে নিজ এলাকায় নিয়ে এসে অস্ত্র তৈরি করে, আবার সেই অস্ত্র দিয়ে আধিপত্য বিস্তার করতে সংঘর্ষে জড়ান কিছু ব্যক্তি। এমন ঘটনা ঘটছে নরসিংদীর রায়পুরায় এলাকায়।

    র‌্যাব অধিনায়ক আরও জানান, গত কয়েক মাসে এসব সংঘর্ষে ৫ জন নিহত ও প্রায় ৫০ জনের মত আহত হয়েছেন। এছাড়াও নরসিংদীর কিছু এলাকা চরাঞ্চল হওয়া অপরাধীরা অপরাধ কর্মকাণ্ড শেষে সেখানেই পালিয়ে থাকে।

    এসব ঘটনায় জড়িত আটজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি বিদেশি পিস্তল, ৫টি একনলা বন্দুক, ১টি দুনলা বন্দুক, ২টি এলজি, ১টি পাইপগান, ৩টি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলি।

    আলোচিত ত্বকী হত্যাকাণ্ডে বিষয়ে জানতে চাইলে র্যাব জানায়, মামলার তদন্ত শেষ করেছেন তারা। দ্রুতই চার্জশিট দেয়া হবে। এছাড়াও নরসিংদী এসব ঘটনায় জড়িতদের ধরতে কাজ চলছে বলেও জানান র‌্যাব-১১ অধিনায়ক।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা