• রাজনীতি

    খালেদা জিয়ার মৃত্যু: শেষ হলো ৩ দিনের রাষ্ট্রীয় শোক

      প্রতিনিধি 3 January 2026 , 4:54:34 প্রিন্ট সংস্করণ

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত ৩ দিনের রাষ্ট্রীয় শোক শুক্রবার (২ জানুয়ারি) শেষ হয়েছে। শোক কর্মসূচির শেষ দিনে সারাদেশে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া অন্য ধর্মীয় উপাসনালয়েও তার স্মরণে প্রার্থনা করা হয়।

    বিজ্ঞাপন

    অপরদিকে, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

    উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন-বেগম খালেদা জিয়া। পরদিন বুধবার জাতীয় সংসদ ভবন এলাকায় জানাজা শেষে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায়, তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়। ওই দিন সারাদেশে রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি সাধারণ ছুটি পালিত হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ 6:22 PM প্রধানমন্ত্রীর প্রথম সম্ভব্য রাষ্ট্রীয় সফর প্রতিবেশী দেশ ভারত 6:02 PM এক টেবিলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী 5:15 PM জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল সংসদে পাস 4:51 PM বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী 4:32 PM ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন 4:01 PM আয়না ঝকঝকে রাখার কার্যকর টিপস 3:45 PM সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্র 3:21 PM শিখরের প্রেমে ডুবে রয়েছেন জাহ্নবী! 2:32 PM পাকিস্তানকে ‘পিসমেকার’ বললেন আফ্রিদি