• খেলা

    টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

      প্রতিনিধি 26 October 2025 , 4:57:48 প্রিন্ট সংস্করণ

    ফাইল ছবি
    ফাইল ছবি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পাকিস্তানকে হারিয়ে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। দুর্দান্ত শুরুর পরও পথ হারায় নিগার সুলতানা জ্যোতির দল। একাধিক ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও হেরেছে টাইগ্রেসরা। ফলে আরো আগেই সেমির দৌড় থেকে ছিটকে গেছে। তাই আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য কেবলই আনুষ্ঠানিকতার।

    বিজ্ঞাপন

    মুম্বাইয়ে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। শেষ পর্যন্ত ৩৫ মিনিট পিছিয়ে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩৫ মিনিটে টস হয়েছে। টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কর। ফলে শুরুতে ব্যাটিং করবে বাংলাদেশ।

    ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৫৫ মিনিটে।

    বাংলাদেশ একাদশ-

    সুমাইয়া আক্তার, রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, নাহিদা আক্তার, মারুফা আক্তার, নিশিতা আক্তার।

    ভারত একাদশ-

    প্রতিকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, হারলিন দেওল, হারমনপ্রীত কর, জেমিমা রদ্রিগেস, উমা চেত্রি, দীপ্তি শর্মা, রাধা যাদব, শ্রী চারিণি, আমনজোত কর, রেনুকা সিং।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী 3:12 PM সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা 2:57 PM গণপরিবহনে সুশৃঙ্খলতা আনতে একগুচ্ছ সমন্বিত পরিকল্পনা প্রধানমন্ত্রীর 2:24 PM বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত 2:06 PM সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণে বিরত রাখতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি