• খেলা

    স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রীর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

      প্রতিনিধি 28 March 2026 , 3:46:07 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক ও ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
    এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, “দিলারা হাফিজ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। দেশের শিক্ষা খাতের প্রসারে এবং প্রশাসনিক দক্ষতায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ এক যোগ্য অভিভাবককে হারালো।”

    বিজ্ঞাপন

    স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে স্মৃতি চারণ করে আমিনুল হক বলেন: “শ্রদ্ধেয় হাফিজ উদ্দিন আহমদ শুধু একজন সফল রাজনীতিবিদ ও সংসদ অভিভাবকই নন, তিনি ছিলেন আমাদের দেশের ফুটবলাঙ্গনের এক কিংবদন্তি। একজন সাবেক তুখোড় ফুটবলার হিসেবে মাঠে তিনি যেমন নেতৃত্ব দিয়েছেন, তাঁর সহধর্মিণী হিসেবে দিলারা হাফিজ প্রতিটি চড়াই-উতরাইয়ে তাঁকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন। এই শোকাবহ মুহূর্তে আমি তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

    প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী 5:28 PM নতুন কুঁড়ির মাধ্যমে ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ 4:44 PM কণ্ঠ ও পরিচয় সুরক্ষায় আইনি পথে টেইলর সুইফট 4:16 PM তরুণদের মাদকমুক্ত রাখতে বডিবিল্ডিং প্রতিযোগিতা 3:43 PM অস্ত্র-ড্রোনসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার 3:13 PM সংসদে অসুস্থ বিরোধীদলীয় এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী 3:10 PM খেলা শুরু হতে দেরি, কী আছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের ভাগ্যে 1:48 PM বিশ্বকাপ উন্মাদনায় এবার যুক্ত হলো পোষা প্রাণীর ফ্যাশন জার্সি 1:13 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উপস্থিতিতে “জাগরণ” উদ্যোগের জাতীয় সূচনা 12:57 PM ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি