• বিনোদন

    সুখবর দিলেন রামচরণপত্নী

      প্রতিনিধি 24 October 2025 , 5:36:33 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বলিউড তারকাদের ঘরে নতুন অতিথি আসার তালিকাটা ক্রমশ দিন দিন বাড়ছে। তারকা দম্পতি পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডা, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে রাজকুমার রাও-পত্রলেখা-একের পর এক বাবা হচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার ‘আরআরআর’খ্যাত অভিনেতা রামচরণ। আবার তিনি বাবা হতে চলেছেন। প্রথম মেয়ের জন্মের বছর দুই বছর পর বাবা হচ্ছেন অভিনেতা।

    দীপাবলির পবিত্র দিনে সেই সুখবর শেয়ার করে নিলেন রামচরণের স্ত্রী উপাসনা কোনিডেলা। যদিও এ তারকা দম্পতি এখনো আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় সন্তানের আগমনের ঘোষণা দেননি। তবে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে চরণপত্নী তাদের জীবনে নতুন অতিথির আগমনীবার্তা জানিয়ে দিয়েছেন।

    বিজ্ঞাপন

    সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি অনুষ্ঠানের ভিডিও শেয়ার করেছেন উপাসনা কোনিডেলা। পরিবারের সবাই মিলে উৎসবের আনন্দে মেতে উঠেছেন। রামচরণকেও সবার সঙ্গে হাসিমুখে ক্যামেরায় পোজ দিতে দেখা যায়। এ ছাড়া সেই ভিডিওটিতে আচার-অনুষ্ঠানের দৃশ্য ছাড়াও একটি শিশুর পায়ের ছাপ দেখা গেছে। সেই ভিডিওর ক্যাপশনে চরণপত্নী লিখেছেন— এই দীপাবলির আনন্দ দ্বিগুণ। ভালোবাসাও দ্বিগুণ। আমরা কৃতজ্ঞ। শিগগিরই নতুন জার্নি শুরু করতে চলেছি।

    সামাজিক মাধ্যমে এ ভিডিও প্রকাশ হতেই নেটিজেনদের মাঝে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ভক্ত-অনুরাগীদের আর বুঝতে বাকি নেই যে, তাদের পরিবারে শিগগিরই আসছে নতুন সদস্য। মুহূর্তেই তারকা দম্পতিকে ভালোবাসায় ভরিয়ে দেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

    উল্লেখ্য, ২০১২ সালে সাতপাকে বাঁধা পড়েন রামচরণ ও উপাসনা কোনিডেলা। দীর্ঘ অপেক্ষার পর, বিয়ের প্রায় ১০ বছর পর ২০২৩ সালে এ দম্পতি কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। তাদের প্রথম সন্তানের নাম ক্লিন কারা। আবার দ্বিতীয়বারের মতো মাতৃত্বের পথে উপাসনা। ভক্ত-অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন অতিথি আগমনের তারিখ জানতে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী 3:12 PM সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা 2:57 PM গণপরিবহনে সুশৃঙ্খলতা আনতে একগুচ্ছ সমন্বিত পরিকল্পনা প্রধানমন্ত্রীর 2:24 PM বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত 2:06 PM সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণে বিরত রাখতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি 2:01 PM ঢাবির ইফতারে থাকছে না গরু, বয়কটের ঘোষণা শিক্ষার্থীদের 1:54 PM অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক