• আন্তর্জাতিক

    হংকংয়ে সমুদ্রে ছিটকে পড়ল কার্গো বিমান: নিহত ২

      প্রতিনিধি 20 October 2025 , 9:28:22 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে পড়েছে একটি কার্গো বিমান। এতে বিমানবন্দরের দুই কর্মীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

    রয়টার্স জানিয়েছে, সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৩টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে আসা কার্গো বিমানটি হংকংয়ে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।

    বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এয়ারএসি‌টি লিভারিযুক্ত বোয়িং ৭৪৭ কার্গো বিমানটি উত্তর রানওয়েতে অবতরণের সময় একটি যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে পড়ে যায়।

    বিজ্ঞাপন

    বিমানে থাকা চার ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে বলে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। তবে রানওয়ের পাশে থাকা একটি যানবাহন বিমানের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়, এতে দুই কর্মী নিহত হয়েছেন বলে সাউথ চায়না মর্নিং পোস্ট পুলিশ সূত্রে জানিয়েছে।

    দুর্ঘটনার পর বিশ্বের ব্যস্ততম কার্গো বিমানবন্দরের উত্তর রানওয়েটি বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বাকি দুটি রানওয়ে চালু রয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

    র্ঘটনাটি তদন্তে হংকংয়ের এয়ার অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন অথরিটি কাজ করছে বলে সিভিল এভিয়েশন বিভাগ জানিয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা