• খেলা

    বাংলাদেশকে উড়িয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

      প্রতিনিধি 17 October 2025 , 12:44:41 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশাখাপট্টনমে বাংলাদেশ নারী দলের বিপক্ষে সহজ জয় তুলে নিয়ে নারী ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

    বাংলাদেশ দল আগেই বুঝেছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইটা কঠিন হবে। তাই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মারুফা আক্তার ও নাহিদা আক্তারকে বিশ্রামে রাখে দলটি, যদিও চোট এড়াতেই ছিল এই সিদ্ধান্ত।

    প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে সবচেয়ে বড় ভূমিকা রাখেন সোবহানা মোস্তারি, যিনি ৮০ বলে অপরাজিত ৬৬ রান করেন। ইনিংসে তিনি দুইবার জীবন পান। ফিফটি করেন আগের ম্যাচেও, ইংল্যান্ডের বিপক্ষে। এছাড়া ওপেনার রুবাইয়া হায়দার ৫৯ বলে ৪৪ রান করেন, তিনিও পান দুইবার জীবন।

    বিজ্ঞাপন

    অস্ট্রেলিয়ার ফিল্ডারদের একাধিক ক্যাচ মিস না হলে বাংলাদেশের রান আরও কম হতো। দলের অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি।

    ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া নারী দল মাত্র ২৪.৫ ওভারেই ম্যাচ জিতে নেয়। দুই ওপেনার এলিসা হিলি ও ফিবি লিচফিল্ড অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। হিলি খেলেন ৭৭ বলে ১১৩ রান (২০ চার), আর লিচফিল্ড করেন ৭২ বলে অপরাজিত ৮৪ রান।

    বাংলাদেশের হয়ে কেউই উইকেট নিতে পারেননি। এক পর্যায়ে হিলির সহজ ক্যাচ ফেলে দেন ফারজানা হক, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

    এই জয়ের ফলে সেমিফাইনালে জায়গা নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়া নারী দলের।

    স্কোরকার্ড
    বাংলাদেশ: ৫০ ওভারে ১৯৮/৯ (সোবহানা ৬৬, রুবাইয়া ৪৪, শারমিন ১৯; কিং ২/১৮, ওয়ারহাম ২/২২, সাদারল্যান্ড ২/৪১, গার্ডনার ২/৪৮)। অস্ট্রেলিয়া: ২৪.৫ ওভারে ২০২/০ (হিলি ১১৩, লিচফিল্ড ৮৪*)।
    ফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী
    ম্যাচসেরা: আলানা কিং

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী 3:12 PM সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা