• খেলা

    সামিতকে বেঞ্চে রেখেই ক্যাবরেরার একাদশ

      প্রতিনিধি 9 October 2025 , 7:00:47 প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ একাদশ: (৪-৪-২)
    বাংলাদেশ একাদশ: (৪-৪-২)
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দীর্ঘ ভ্রমণের ধকল ও দলের সঙ্গে মাত্র এক সেশন অনুশীলন করার কারণে সামিত সোমের একাদশে থাকা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত কানাডা প্রবাসী মিডফিল্ডারকে বেঞ্চে রেখেই একাদশ সাজিয়েছেন হাভিয়ের ক্যাবরেরা।

    বিজ্ঞাপন

    প্রত্যাশিতভাবে একাদশে আছেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। ৪-৪-২ ফর্মেশনে গোলপোস্টের নিচে আছেন মিতুল মারমা। রক্ষণের দুই সেন্টার ব্যাক-কাজী তারিক রায়হান ও শাকিল আহাদ তপু। তপু বর্মণ সেন্টারব্যাক পজিশনে প্রথম পছন্দ ছিলেন। কিন্তু চোটের কারণে বসুন্ধরা কিংসের ডিফেন্ডারকে বেঞ্চে রাখেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ। লেফট ব্যাক পজিশনে ছিলেন সাদ উদ্দিন এবং রাইট ব্যাকে তার সহোদর তাজ উদ্দিনকে রেখেছেন কাবরেরা।

    সামিত সোমের অনুপস্থিতিতে মাঝমাঠে হামজার সঙ্গী হয়েছিলেন সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র ও শেখ মোরসালিন। আক্রমণভাগে ছিলেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিমের কাঁধে। ২৩ জনের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি মেহেদি হাসান মিঠু, জাহিদ হোসেন শান্ত, পাপ্পু হোসেন, কাজেম শাহ কিরমানি ও আল আমিনের। পাঁচজনের মধ্যে চোটে ভুগছিলেন আল আমিন।

    বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, সাদ উদ্দিন, কাজী তারিক রায়হান, শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, হামজা চৌধুরী, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা