• খেলা

    জাতীয় অ্যামেচার র‌্যাংকিং গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনিয়া ও আবু বকর সিদ্দিক

      প্রতিনিধি 7 October 2025 , 8:44:41 প্রিন্ট সংস্করণ

    গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনিয়া ও আবু বকর সিদ্দিক
    গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনিয়া ও আবু বকর সিদ্দিক
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ক্রীড়া প্রতিবেদক

    জাতীয় অ্যামেচার র‌্যাংকিং গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন সোনিয়া আক্তার ও আবু বকর সিদ্দিক। বাংলাদেশ গলফ ফেডারেশন আয়োজিত তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেন সারা দেশের ১৭টি গলফ ক্লাবের ৭২ জন অ্যামেচার গলফার।

    পুরুষ এককে চ্যাম্পিয়ন সৈনিক আবু বকর সিদ্দিক পারের চেয়ে ৫ শট বেশি খেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। নারী এককে বাজিমাত করে দিয়েছেন সৈনিক সোনিয়া আক্তার।

    বিজ্ঞাপন

    কুর্মিটোলা গলফ ক্লাবে আজ মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বাংলাদেশ গলফ ফেডারেশনের কার্যনিবার্হী কমিটির সদস্য ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আনিসুজ্জামান, বীর প্রতীক। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সানাউল হক।

    শিরোপা জয়ের পর আবু বকর সিদ্দিক বলেন, ‘আমার স্বপ্ন অনেক বড় গলফার হওয়া। এরপর আমি পেশাদার হব। তখন যেন বাংলাদেশের পতকা বহন করতে পারি। গলফার হিসেবে দেশের সম্মান বয়ে আনতে পারি।’
    নারী এককে চ্যাম্পিয়ন সোনিয়া আক্তার বলেন, ‘খুবই ভালো লাগছে। যেকোনো শিরোপা জয়ই অনেক আনন্দ দেয়। র‌্যাংকিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া অনেক বড় প্রাপ্তি।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:02 PM ৫০টির বেশি আসনে জামায়াতকে হারিয়ে দেয়া হয়েছে: গোলাম পরওয়ার 6:46 PM সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল 6:11 PM ধর্ষণ-সহিংসতা ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ডাকসুর বিক্ষোভ 5:55 PM জাটকা সংরক্ষণ: আগামী ২ মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ 5:38 PM ঢাকায় ফিরেই শুটিংয়ে ব্যস্ত নিলয় আলমগীর 5:29 PM ইংল্যান্ডের দিকে তাকিয়ে পাকিস্তান দল 5:21 PM বগুড়ায় উপ-নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত 5:07 PM বৈষম্যবিরোধী সাবেক ছাত্র নেতা রিয়াদ, হত্যাচেষ্টা মামলায় কারাগারে 4:54 PM ২০ রমজানের মধ্যে বেতন-বোনাসের দাবি পোশাক শ্রমিকদের 4:47 PM পাকিস্তানের হামলায় ২২৮ আফগান সেনা নিহত