• আইন-আদালত

    ইন্ডিপেনডেন্ট টিভির প্রধান নির্বাহী শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

      প্রতিনিধি 7 October 2025 , 5:58:05 প্রিন্ট সংস্করণ

    ইন্ডিপেনডেন্ট টিভির প্রধান নির্বাহী ও সম্পাদক এম শামসুর রহমান। ছবি: সংগৃহীত
    ইন্ডিপেনডেন্ট টিভির প্রধান নির্বাহী ও সম্পাদক এম শামসুর রহমান। ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শেয়ার বাজারে জালিয়াতি, প্লেসমেন্ট শেয়ার কারসাজি, প্রতারণা ও হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী ও সম্পাদক এম শামসুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

    বুধবার (১৩ আগস্ট) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

    বিজ্ঞাপন

    দুদকের আবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপ চেয়ারম্যান সালমান এফ রহমানের পরিবারের সদস্যসহ কয়েকজনের বিরুদ্ধে শেয়ারবাজার জালিয়াতি, প্লেসমেন্ট শেয়ার কারসাজি, প্রতারণা ও সরকারি-বেসরকারি ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণ করে আত্মসাত এবং বিপুল অর্থ বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে।

    প্রাথমিক অনুসন্ধানে এম. শামসুর রহমানের বিদেশে অর্থ পাচারের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি যে কোনো সময় দেশ ছেড়ে যেতে পারেন। অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাওয়া হয় দুদকের পক্ষ থেকে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা