• খেলা

    ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই বদল

      প্রতিনিধি 7 October 2025 , 5:08:14 প্রিন্ট সংস্করণ

    ভারতের গুয়াহাটিতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও ইংল্যান্ড
    ভারতের গুয়াহাটিতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও ইংল্যান্ড
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য পক্ষে আসেনি নিগার সুলতানা জ্যোতির। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট সাইভার-ব্র্যান্ট।

    মঙ্গলবার ভারতের গুয়াহাটিতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। প্রথম ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে হারায় পাকিস্তানকে। ইংল্যান্ড উড়িয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে।

    বিজ্ঞাপন

    নামে-ভারে শক্তি-সামর্থ্যে বাংলাদেশ থেকে অনেকখানি এগিয়ে ইংল্যান্ড। তবে মারুফা আক্তারের পেস আর এক ঝাঁক কার্যকর স্পিনার দিয়ে ম্যাচ জমাতে চায় বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে দুটি বদল এনেছে বাংলাদেশ। বাঁহাতি পেসার সানজিদা মেঘলা ও অলরাউন্ডার রিতু মনিকে খেলাচ্ছে তারা। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন নিশিতা নিশি ও ফারজানা হক পিংকি।

    বাংলাদেশ নারী দল: রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মুশতারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা।

    ইংল্যান্ড নারী দল: টামি বেউমন্ট, এমি জোন্স, হিথার নাইট, ন্যাট সেইভার-ব্রান্ট, সোফিয়া ডাঙ্কলি, এমা ল্যাম্ব, আলিসা কেপসি, চার্লট ডিন, সোফিয়া একেলস্টোন, লিনসে স্মিথ, লাউরেন বেল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা