• বাণিজ্য

    দেশের বাজারে প্রথমবার প্রতি ভরি সোনার দাম ২ লাখ ছাড়ালো

      প্রতিনিধি 6 October 2025 , 9:05:30 প্রিন্ট সংস্করণ

    -দেশের বাজারে সোনার দাম। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের বাজারে এই প্রথম এক ভরি সোনার দাম ২ লাখ টাকা ছাড়ালো। এক সপ্তাহের ব্যবধানে সোনার দাম আবার বৃদ্ধি করা হয়েছে। এতে সোনার সর্বোচ্চ দামের নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে দেশে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে, প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৭২৬ টাকা করা হয়েছে।

    মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (৬ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

    বিজ্ঞাপন

    এর আগে রোববার (৫ অক্টোবর) সোনার দাম বাড়ানো হয়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয় এক লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। এ পর্যন্ত এটাই ছিল দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম। এখন আবার দাম বাড়ানোর ফলে সেই রেকর্ড ভেঙে গেলো।

    এখন ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭২৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ১০ টাকা বাড়িয়ে এক লাখ ৯১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৫৭৮ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা।

    তবে সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬২৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা