• অপরাধ

    এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার

      প্রতিনিধি 6 November 2025 , 6:35:42 প্রিন্ট সংস্করণ

    -মোহাম্মদ ফিরোজ হোসেন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    এক্সিম ব্যাংকের বিপুল অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফিরোজ হোসেনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

    বিজ্ঞাপন

    তিনি জানান, দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত ১৭ আগস্ট এক্সিম ব্যাংকের ৮৫৭ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সাবেক এমডি ফিরোজ হোসেনসহ মোট ২১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

    মামলার বিবরণ অনুযায়ী, এমডি হিসেবে দায়িত্ব পালনকালে ফিরোজ হোসেন শাখা অফিসের ‘অসম্পূর্ণ’ ঋণ প্রস্তাব যাচাই-বাছাই ছাড়াই বোর্ডে অনুমোদনের সুপারিশ করেন। এছাড়া তিনি ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হিসেবে সংশ্লিষ্ট ঋণ অনুমোদনেও ভূমিকা রাখেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:57 PM দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী 6:47 PM আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম 6:32 PM নববর্ষে পান্তা-ইলিশ যেভাবে এলো 6:13 PM আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবিলায় জার্মানের সহযোগিতা চাইলেন আইজিপি 5:42 PM সিকেডি হাসপাতালে চাঁদাদাবি: চার আসামির ৪ দিনের রিমান্ড 5:11 PM সহজ রেসিপিতে ঘরেই বানান সুস্বাদু ইলিশ পোলাও 4:34 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু 4:25 PM বৈশাখে ঢাকা মাতাবে যেসব ব্যান্ডদল 4:01 PM সমতার ভিত্তিতে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: প্রণয় ভার্মা 3:37 PM বিশ্বকাপের আগে তিন তারকার চোটে অস্বস্তিতে আর্জেন্টিনা