• বিনোদন

    ৯৮তম অস্কারে যাচ্ছে আলোচিত চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’

      প্রতিনিধি 29 September 2025 , 5:37:05 প্রিন্ট সংস্করণ

    - আলোচিত চলচ্চিত্র বাড়ির নাম শাহানা’র পোষ্টার। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে আলোচিত চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত “অস্কার বাংলাদেশ কমিটি” এ ঘোষণা দিয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে, অস্কার কমিটির সভাপতি জহিরুল ইসলাম জুরিবোর্ড এর সিদ্ধান্ত ঘোষণা করেন। অনুষ্ঠানে অস্কার কমিটির সদস্য, আবেদনকৃত চলচ্চিত্রের প্রতিনিধি, সাংবাদিক ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

    বিজ্ঞাপন

    জানা গেছে, একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) আয়োজিত ৯৮তম অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিযোগিতা করবে এই চলচ্চিত্র। একাডেমি কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী, বিএফএফএস-এর তত্ত্বাবধানে ড. মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে ‘অস্কার বাংলাদেশ কমিটি’ গঠিত হয় এবং বাংলাদেশ থেকে এন্ট্রি নির্বাচন ও প্রেরণ করার দায়িত্ব পায়।

    নির্বাচিত ছবিটি চলচ্চিত্রের বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। বাংলাদেশ থেকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানোর জন্য জমা পড়া ৫টি সিনেমাকে বিচার-বিশ্লেষণ করে অস্কারের জন্য সর্বসম্মতিক্রমে উক্ত সিনেমাকে মনোনয়ন দেয়া হয়।

    বাংলাদেশি চলচ্চিত্র জমা দেয়ার আনুষ্ঠানিক আহ্বানে নির্ধারিত সময়ের মধ্যে ৫টি সিনেমা জমা পড়েছিলো। সিনেমা পাঁচটি হলো ‘সাবা’ পরিচালক- মাকসুদ হোসাইন, প্রযোজনা সংস্থা-ভেরাইটি পিকচারস লিমিটেড, ‘বাড়ির নাম শাহানা’ পরিচালক-লীসা গাজী, প্রযোজনা সংস্থা-কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড, ‘নকশিকাঁথার জমিন’ পরিচালক-আকরাম খান, প্রযোজনা সংস্থা-নিমগ্ন ফিল্মস), ‘প্রিয় মালতী’ পরিচালক-শঙ্খ দাশ গুপ্ত, প্রযোজনা সংস্থা-ফিল্মি ফিচার এবং ‘ময়না’ চলচ্চিত্রটি যার পরিচালক-মনজুরুল ইসলাম মেঘ, প্রযোজনা সংস্থা-অপরাজিতা এন্টারটেইনমেন্ট।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা