• Uncategorized

    ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, ভর্তি ১ হাজার ১৬২

      প্রতিনিধি 3 November 2025 , 4:46:37 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশে গত এক দিনে ডেঙ্গুতে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৬২ জন। গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৭১ হাজার ৬৭৫ জন হাসপাতালে ভর্তি হলো, তাদের মধ্যে মারা গেছে ২৮৩ জন।

    আক্রান্ত ও মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৩৫ বছরের কম বয়সে আক্রান্ত হয়েছে ৪৭ হাজার ৩২৬ জন এবং মৃত্যু হয়েছে ১৭০ জনের, যা মোট আক্রান্তের ৬৬.০২ ও ৬০ শতাংশ। গত এক দিনে মৃতদের তিনজন পুরুষ ও দুজন নারী। এদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুজন, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন করে মারা গেছে। এদের বয়স যথাক্রমে ১৩, ৫২, ৪২, ২৮ ও ৫০ বছর।

    বিজ্ঞাপন

    গত এক দিনে হাসপাতালে ভর্তি নতুন রোগীর মধ্যে ঢাকা মহানগরে ৪৩৬ জন, এরপর বরিশাল বিভাগে ১৬৩ জন, খুলনা বিভাগে ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, রাজশাহী বিভাগে ৯৮ জন, ময়মনসিংহ বিভাগে ৮৭ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ৭৬ জন, রংপুর বিভাগে ৩২ জন ও সিলেট বিভাগে আটজন রোগীর তথ্য পাওয়া গেছে।

    চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু ছড়িয়েছে ৬৩ জেলায়। আক্রান্ত ও মৃত্যু বেশি হয়েছে ঢাকা মহানগরে। গতকাল পর্যন্ত ২০ হাজার ৬৭০ জন আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে ১৮০ জনের।

    এরপর বরিশাল বিভাগে আক্রান্ত ১৭ হাজার ৫৩০ জন, মৃত্যু ৪১ জনের। একক জেলা হিসেবে সবচেয়ে বেশি আট হাজার ৬৫৫ জন আক্রান্ত বরগুনায়, মৃত্যু ১৫ জনের। জয়পুরহাটে এখনো কোনো রোগী শনাক্ত হয়নি।
    বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে দুই হাজার ৭৭৬ জন। এর মধ্যে এক হাজার ৯৪২ জন ঢাকার বাইরে বিভিন্ন জেলা হাসপাতালে এবং ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এক হাজার ৪০ জন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:18 PM ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫ 12:01 PM যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বাড়ল তেলের দাম 11:47 AM প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট 11:23 AM সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত মঈনসহ গ্রেপ্তার ৭ 6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি