• বিনোদন

    সড়ক দুর্ঘটনার শিকার বিজয় দেবেরাকোন্ডা

      প্রতিনিধি 7 October 2025 , 2:18:26 প্রিন্ট সংস্করণ

    দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিজয়ের গাড়ি। ছবি: সংগৃহীত
    দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিজয়ের গাড়ি। ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গত শুক্রবারই রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা বাগ্‌দান সেরেছেন। অন্তর্জালে দুই তারকাকে শুভকামনা জানিয়েছেন ভক্তরা। এবার দুঃসংবাদ, সড়ক দুর্ঘটনায় মাথায় চোট পেয়েছেন বিজয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন এই দক্ষিণি তারকা। খবর হিন্দুন্তান টাইমসের।

    বিজ্ঞাপন

    জানা গেছে, গতকাল উল্টো দিক থেকে আসা একটি গাড়ি আচমকা ডান দিকে ঘুরতেই বিজয়ের গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। পরিবারের সবাই অক্ষত থাকলেও দুমড়েমুচড়ে গিয়েছে বিজয়ের গাড়ির সামনের অংশ। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলার উন্ডাবল্লির কাছে। জানা গেছে, বিজয় সপরিবার পুট্টাপার্থি থেকে বাড়ি ফিরছিলেন। পুলিশ ওই গাড়িচালকের বিরুদ্ধে মামলা করেছে।

    দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই বিজয় এক্সে ভক্তদের আশ্বস্ত করে লেখেন, ‘সব ঠিক আছে। গাড়িটার একটু ক্ষতি হয়েছে, কিন্তু আমরা সবাই ভালো আছি। জিমে গিয়ে ওয়ার্কআউটও করে এলাম। এখন বাসায় ফিরেছি। মাথাটা একটু ধরেছে, কিন্তু বিরিয়ানি আর ঘুমেই ঠিক হয়ে যাবে। সবাইকে ভালোবাসা ও আলিঙ্গন। খবরটা নিয়ে চিন্তা কোরো না।’

    টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পুলিশ নিশ্চিত করেছে, কেউ আহত হননি। দুর্ঘটনার পরপরই অভিনেতা অন্য একটি গাড়িতে ফিরে যান।

    বিজয়কে সামনে দেখা যাব ‘রাউডি জানার্ধন’ ও ‘ভিডি১৪’ ছবিতে। শোনা যাচ্ছে, তিনি শিগগিরই আবারও রাশমিকার সঙ্গে একটি নতুন প্রজেক্টে কাজ করবেন।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:17 PM ইরানে রেলসেতুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২ 5:23 PM ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ 5:08 PM ফের বাড়ল জেট ফুয়েলের দাম 4:55 PM তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের এডহক কমিটি গঠন 4:43 PM অনিয়মের অভিযোগে বিসিবির বোর্ড ভেঙে দিল এনএসসি 4:32 PM হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু 4:19 PM দিল্লি বিরতিতে কূটনৈতিক বার্তা: আঞ্চলিক বাস্তবতায় নতুন সমীকরণের ইঙ্গিত বাংলাদেশের 3:45 PM ১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা 3:12 PM ঘনিয়ে আসছে ট্রাম্পের নির্ধারিত সময়সীমা, বিদ্যুৎকেন্দ্রে মানববন্ধনের আহ্বান 2:52 PM এআই-এর অন্ধকার জগত নিয়ে বিস্ফোরক জাহ্নবী কাপুর