...
  • খেলা

    নরওয়ের বিপক্ষে ইনজুরিতে নাকাল ব্রাজিল যে একাদশ নামাতে পারে

      প্রতিনিধি 5 July 2026 , 3:14:16 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শেষ আটে ওঠার লড়াইয়ের আগে বড় ধাক্কাই খেল ব্রাজিল। একের পর এক ইনজুরিতে দলের গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলারকে হারিয়ে নরওয়ের বিপক্ষে নতুন পরিকল্পনায় দল সাজাতে হচ্ছে কোচ কার্লো আনচেলত্তিকে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মিডফিল্ডে। উরুর চোটের কারণে বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে গেছেন লুকাস পাকেতা।

    রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে ম্যাচে উরুতে চোট পান পাকেতা। প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে, টুর্নামেন্টের বাকি অংশেও তার ফেরা কঠিন। ফলে বাধ্য হয়েই মিডফিল্ডে বিকল্প খুঁজতে হচ্ছে আনচেলত্তিকে।

    গত দুই দিনের অনুশীলনে সেই বিকল্প হিসেবে সবচেয়ে বেশি দেখা গেছে গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে। আর্সেনালের এই ফরোয়ার্ডকে শনিবারও সম্ভাব্য শুরুর একাদশে রেখেই অনুশীলন করিয়েছেন ইতালিয়ান কোচ। সবকিছু ঠিক থাকলে নরওয়ের বিপক্ষে পাকেতার জায়গায় মার্টিনেল্লিকেই দেখা যেতে পারে।

    বিজ্ঞাপন

    অবশ্য এই জায়গার জন্য দৌড়ে আছেন দানিলো সান্তোসও। বোটাফোগোর এই মিডফিল্ডারকে কয়েক দিন আগে একই পজিশনে পরীক্ষা করেছিলেন আনচেলত্তি। তবে শেষ দুই অনুশীলনে মার্টিনেল্লিই বেশি সময় ধরে মূল দলের সঙ্গে খেলেছেন। যদিও ম্যাচের একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে টিম মিটিংয়ে।

    মার্টিনেল্লি স্বাভাবিকভাবে একজন উইঙ্গার হলেও নরওয়ের বিপক্ষে তাকে কিছুটা ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে। বলের দখলে থাকলে তিনি বাঁ দিক থেকে ভেতরে ঢুকে মাঝমাঠের সঙ্গে সংযোগ তৈরি করবেন। এতে আক্রমণে গতি ও সৃজনশীলতা দুটিই ধরে রাখার চেষ্টা করবে ব্রাজিল।
    পাকেতার অনুপস্থিতি ছাড়া জাপানের বিপক্ষে যে দল খেলেছিল, বাকি একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। রক্ষণ ও মধ্যমাঠে অভিজ্ঞ খেলোয়াড়দের ওপরই আস্থা রাখছেন আনচেলত্তি।

    এদিকে ব্রাজিল শিবিরে স্বস্তির খবরও আছে। ডান উরুর চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন রাফিনহা। শনিবার তিনি ব্যক্তিগত অনুশীলনের পাশাপাশি দলের সঙ্গেও কিছু সময় কাটিয়েছেন। আগের দিনের তুলনায় তার অংশগ্রহণও ছিল বেশি। যদিও নরওয়ের বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনা এখনও কম বলেই মনে করা হচ্ছে।
    ব্রাজিলের মেডিকেল বিভাগ অবশ্য আশাবাদী, দল কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে রাফিনহাকে তখন পুরোপুরি প্রস্তুত অবস্থায় পাওয়া যেতে পারে।

    ব্রাজিলের সম্ভাব্য একাদশ
    অ্যালিসন; দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গুইমারেস; রায়ান, ম্যাথিয়াস কুনহা, গ্যাব্রিয়েল মাটিনেল্লি এবং ভিনিসিয়ুস জুনিয়র।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:14 PM নরওয়ের বিপক্ষে ইনজুরিতে নাকাল ব্রাজিল যে একাদশ নামাতে পারে 3:05 PM সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা 11:34 AM নরওয়ে ম্যাচে দলের অন্যতম সেরা অস্ত্রকে পাচ্ছেন আনচেলত্তি 11:16 AM প্যারাগুয়ের রক্ষণ ভেঙে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স 11:06 AM উনাহির জোড়া গোলে শেষ আটে মরক্কো 5:43 PM অবসরের কথা ভেবেছিলেন বিশ্বকাপ মাতানো আর্জেন্টাইন তারকা 4:43 PM অনুশীলনে ব্রাজিল দলে ফিরলেন রাফিনিয়া, দেখে নিন সম্ভাব্য একাদশ 4:22 PM ব্রাজিল-নরওয়ে ম্যাচ পেছানো নিয়ে যে সিদ্ধান্ত নিল ফিফা 4:06 PM ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে দল পেলেন হাসান মাহমুদ 3:56 PM বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.