• খেলা

    স্পেনের কাছে হেরে বিদায় উরুগুয়ের

      প্রতিনিধি 27 June 2026 , 11:30:29 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপ থেকে বিদায় উরুগুয়ের। সাবেক দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা টানা দ্বিতীয়বার বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে। কাতার বিশ্বকাপেও তারা ভালো করেনি। এবারও কোনো ম্যাচে জিতেনি। কেপ ভার্দে ও সৌদি আরবের সঙ্গে ড্রয়ের পর শনিবার স্পেনের কাছে ১-০ গোলে ম্যাচ হেরেছে উরুগুয়ে।

    বিশ্বকাপ থেকে বাদ পড়ে মাঠেই হতাশায় নিমজ্জিত ছিল উরুগুয়ে। দলটির খেলোয়াড়রা শুয়ে-বসে মুখ লুকাচ্ছিলেন। কোনো কিছুই তাদের শান্ত রাখতে পারছিলেন না। মাঠে ভালো ফুটবল না খেলার খেসারত দিয়েছে তারা। সঙ্গে কোচ মার্সেলো বিয়েলসাকে নিয়েও অভিযোগ আছে দলটির। টানা অনুশীলন করানোর কারণে খেলোয়াড়দের অপছন্দের তালিকায় ছিলেন বিয়েলসা। এছাড়া দলের ভেতরে বিভাজন তৈরি করেছিলেন বলে খবর।

    বিজ্ঞাপন

    ম্যাচ শেষে বিশ্বকাপ থেকে বাদ পড়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিয়েলসা বলেছেন, ‘কেউই কোনো ব্যাখ্যা শুনতে আগ্রহী নয়, আর দলের দায়িত্বে থাকা ব্যক্তি হিসেবে আমি সেটা পুরোপুরি বুঝতে পারি। যদি আমি বিশ্লেষণ করি কী ঘটেছে, তাহলে আমাদের নিজেদের ভুলগুলোকেও অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে, কারণ ভুল ফুটবলেরই একটি অংশ। আমরা যথেষ্ট কার্যকর হতে পারিনি। যে সুযোগগুলো তৈরি করেছি, তার যথেষ্ট সংখ্যক কাজে লাগাতে পারিনি, আর একই সঙ্গে অনেক বেশি গোল হজম করেছি।”

    র‌্যাংকিংয়ে ভালো অবস্থানে থেকে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় বেশ হতাশ উরুগুয়ে। এই পরাজয়ের মধ্য দিয়েই কোচ মার্সেলো বিয়েলসা ও তার দলের জন্য এক হতাশাজনক টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।

    বিশ্বকাপের উদ্বোধনী আসরের চ্যাম্পিয়ন উরুগুয়ে। ১৯৩০ সালে নিজেদের মাটিতে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জেতে তারা। এরপর ১৯৫০ সালে ব্রাজিলকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা নিজেদের করে নেয় দক্ষিণ আমেরিকার দলটি।

    একসময় বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর দল হিসেবে পরিচিত উরুগুয়ে এখন যেন হারিয়ে ফেলেছে সেই ধার। কাতার বিশ্বকাপের পর এবারও তারা থেমে গেল গ্রুপ পর্বেই। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপে নকআউট পর্বে উঠতে ব্যর্থ হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সামনে তাদের জন্য কী অপেক্ষা করছে সেটাই দেখার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:30 AM স্পেনের কাছে হেরে বিদায় উরুগুয়ের 1:20 PM ব্রাজিলকে হুঙ্কার দিলো জাপান 4:21 PM বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের ম্যাচসেরার পুরস্কারে পরিবর্তন আনল ফিফা 3:32 PM বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত 2:30 PM ভেনেজুয়েলার ভূমিকম্পে ১০ হাজার প্রাণহানির আশঙ্কা 1:40 PM বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান যেখানে 1:32 PM বিশ্বকাপে কবে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা? 12:38 PM জাতীয় দলে এলেও আলাদা ড্রেসিং রুম ব্যবহার করতে হবে সূর্যবংশীর 12:15 PM নিজের জন্মদিনে আরও যা চাইলেন লিওনেল মেসি 11:51 AM কোরিয়াকে স্তব্ধ করে বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা