• খেলা

    শেষ জুটির ঝড়ে বাংলাদেশের সংগ্রহ ১৩১

      প্রতিনিধি 17 June 2026 , 3:51:12 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা বাংলাদেশের ব্যাটিংয়ে স্রেফ দুর্দাশা নেমেছিল প্রথম টি-টোয়েন্টিতে। চট্টগ্রামে আগে ব্যাটিং করতে নেমে একশ রান করার আগেই ৮ উইকেট হারায় বাংলাদেশ!

    ধ্বংসস্তূপে পড়া বাংলাদেশকে শেষমেশ উদ্ধার করেন মাহেদী হাসান। তার শেষের ঝড়ে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে সম্মানজনক পুঁজি পেয়েছে বাংলাদেশ।

    ১৯ ওভারে গুটিয়ে যায় বাংলাদেশ। স্কোরবোর্ডে পুঁজি ১৩১ রান।

    নয়তো যেভাবে বাংলাদেশের ইনিংস এগিয়েছে তাতে বিব্রতকর পরিস্থিতির মধ্যেই পড়তে হতো। বিশেষ করে মিডল অর্ডারে যারা এসেছেন তারা কেউই পারেননি দায়িত্ব নিয়ে টিকে থাকতে।  

    বিজ্ঞাপন

    লিটন দাসের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। চোট পুরোপুরি সেরে না উঠায় লিটন সরে যান। টস জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো ছিল। পাওয়ার প্লে’তে ৬ ওভারে ৫২ রান পায় বাংলাদেশ। উইকেট হারায় ২টি।

    সেখান থেকে ৯৯ রানে যেতেই আরও ৬ উইকেট হারায় স্বাগতিকরা। তাতে বড় রানের আশা শেষ হয়ে যায়। তবুও শেষ চেষ্টা করে তাওহীদ ২৯ রান করে দলকে লড়াইয়ের প্রেরণা জুগিয়েছেন।  

    মাহেদীর ২৯ বাদে, সাইফ হাসান দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন। ১৭ রান করেন সৌম্য সরকার। এছাড়া ১০ রানের তিনটি ইনিংস আসে তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন ও আব্দুল গাফফার সাকলাইন। 

    অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা ও জোয়েল ডেভিস ৩টি করে উইকেট নেন। ২ উইকেট নেন ম্যাট রেনশ। 

    অস্ট্রেলিয়ার জন্য ১৩১ রানের পুঁজি বড় নয়। দেখার বিষয় বাংলাদেশের বোলাররা তাদের বিপক্ষে কতটা লড়তে পারেন। 

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:51 PM শেষ জুটির ঝড়ে বাংলাদেশের সংগ্রহ ১৩১ 3:46 PM বিসিবির অভিজ্ঞ টেস্ট স্কোরার আবদুর রউফ আর নেই 3:08 PM এক বছরে ৪০ লাখ কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে: প্রধানমন্ত্রী 2:53 PM অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ 1:49 PM নবাগত জর্ডানকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপে জয় অস্ট্রিয়ার 1:36 PM ‘আমরাই সবচেয়ে বিখ্যাত কাপল’, মোদিকে কাছে পেয়ে বললেন জর্জিয়া মেলোনি 1:07 PM মাঠে বসে দেখলেন মেসির হ্যাটট্রিক, আর্জেন্টিনার জয়ে কী বললেন নাঈম-নাদিয়া 12:53 PM এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি 12:32 PM মেসিকে বর্ণনা করার ভাষা জানা নেই স্কালোনির 12:17 PM মেসি এত ভালো খেলে কেন?