
প্রতিনিধি 17 June 2026 , 3:46:15 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অভিজ্ঞ টেস্ট ম্যাচ স্কোরার মোহাম্মদ আবদুর রউফ আর নেই। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।

দেশের ক্রিকেট স্কোরিং পেশার অন্যতম সুপরিচিত ও পরিচিত মুখ ছিলেন আবদুর রউফ। ১৯৮৮ সালে স্কোরার হিসেবে ক্রিকেটের সঙ্গে তাঁর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি বিসিবির তালিকাভুক্ত প্যানেল স্কোরার হিসেবে অসংখ্য আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে দায়িত্ব পালন করেছেন। মাঠের ক্রিকেটকে নিখুঁতভাবে খেরোখাতায় বন্দি করার এই কারিগরের বিদায় দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
আবদুর রউফের এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় বিসিবি তাঁর রুহের মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানিয়েছে।