• আন্তর্জাতিক

    ‘আমরাই সবচেয়ে বিখ্যাত কাপল’, মোদিকে কাছে পেয়ে বললেন জর্জিয়া মেলোনি

      প্রতিনিধি 17 June 2026 , 1:36:15 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের ব্যস্ত কূটনৈতিক আলোচনার মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি সংক্ষিপ্ত কথোপকথন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ওই কথোপকথনে মোদিকে কাছে পেয়ে মেলোনিকে হাসতে হাসতে বলতে শোনা যায়, ‘আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত কাপল’। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

    সংবাদমাধ্যম এনডিটিভি  বলছে, ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে মঙ্গলবার (১৬ জুন) জি-৭ জোটের নেতারা বৈশ্বিক নানা চ্যালেঞ্জ, ইউক্রেনের প্রতি সমর্থন এবং যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা করতে একত্রিত হয়েছিলেন। তবে এসব আলোচনার মাঝেও নরেন্দ্র মোদি ও জর্জিয়া মেলোনির একটি সংক্ষিপ্ত আলাপ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ নজর কেড়েছে। আর এর মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছে ‘মেলোদি’।

    বিজ্ঞাপন

    ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, গ্রুপ ছবির জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর আগে মোদি ও মেলোনি একে অপরকে শুভেচ্ছা জানান এবং করমর্দন করেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন। ভিডিওর শব্দ স্পষ্ট না হলেও মনে হয়েছে, মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের জনপ্রিয়তার প্রসঙ্গ তুলেছিলেন। এর জবাবে মেলোনি বলেন, ‘হ্যাঁ, আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি।’

    এর প্রায় এক মাস আগে রোম সফরের সময় মোদি মেলোনিকে ভারতের জনপ্রিয় ‘পার্লে মেলোডি’ টফির একটি প্যাকেট উপহার দিয়েছিলেন। বহু আলোচিত ‘মেলোদি’ শব্দটির প্রতি ইঙ্গিত করেই তিনি এ উপহার দেন। মেলোনি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও শেয়ার করে লিখেছিলেন, ‘উপহারের জন্য ধন্যবাদ’।

    পোস্টে দেখা যায়, মোদি ও মেলোনি দুজনেই হাতে জনপ্রিয় ভারতীয় ক্যান্ডির প্যাকেট ধরে আছেন। ‘ভেরি, ভেরি চকলেটি’ স্লোগানের জন্য পরিচিত ওই টফিকে ঘিরে চলা ইন্টারনেট ট্রেন্ড নিয়ে তারা হাস্যোজ্জ্বলভাবে কথা বলছিলেন। ভিডিওতে মেলোনিকে বলতে শোনা যায়, ‘প্রধানমন্ত্রী মোদি আমাকে উপহার হিসেবে খুব, খুব ভালো একটি টফি দিয়েছেন।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:36 PM ‘আমরাই সবচেয়ে বিখ্যাত কাপল’, মোদিকে কাছে পেয়ে বললেন জর্জিয়া মেলোনি 1:07 PM মাঠে বসে দেখলেন মেসির হ্যাটট্রিক, আর্জেন্টিনার জয়ে কী বললেন নাঈম-নাদিয়া 12:53 PM এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি 12:32 PM মেসিকে বর্ণনা করার ভাষা জানা নেই স্কালোনির 12:17 PM মেসি এত ভালো খেলে কেন? 12:00 PM রাফায়েল নাদালের সাথে আমার অনেক মিল খুঁজে পাই 11:43 AM সেনেগালের বিপক্ষে ফ্রান্স জিতেছে ৩-১ ব্যবধানে 11:35 AM মেসির জাদুকরী পারফরম্যান্স-হ্যাটট্রিকে জয়, উড়ন্ত সূচনা আর্জেন্টিনার 11:29 AM আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 6:48 PM ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার