• খেলা

    একাদশের ১১ জনই জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

      প্রতিনিধি 15 June 2026 , 1:00:20 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মরক্কো আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে এক নতুন রেকর্ড গড়েছে। ব্রাজিলের বিপক্ষে দলটি এমন একটি একাদশের নামিয়েছে, যার প্রতিটি ফুটবলারই মরক্কোর বাইরে জন্মগ্রহণ করেছেন।

    ফিফার নাগরিকত্ব ও যোগ্যতার নিয়মকে কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মরক্কো বংশোদ্ভূত প্রতিভাদের দলে ভেড়ানোর যে বড় পরিকল্পনা হাতে নিয়েছিল দেশটি, তাতে পুরোপুরি সফল তারা।

    রবিবার ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক একাদশের চারজন ফুটবলার ফ্রান্স, তিনজন স্পেন, দুজন বেলজিয়াম, একজন নেদারল্যান্ডস এবং একজন কানাডায় জন্মগ্রহণ করেছেন। দলের অন্যতম স্তম্ভ আশরাফ হাকিমির জন্ম মাদ্রিদ এবং গোলকিপার ইয়াসিন বুনোর জন্ম মন্ট্রিলে।

    নিজেদের দেশের একাডেমির ওপর খুব বেশি নির্ভর না করে স্কাউটিংয়ের মাধ্যমে ইউরোপজুড়ে প্রতিভা অন্বেষণ চালিয়েছে রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন। এর ফলে দলটির পুরো খোলনলচেই বদলে গেছে। বর্তমান ২৬ সদস্যের দলের ২০ জনেরই জন্মসনদে মরক্কোর বাইরের দেশের নাম লেখা রয়েছে।

    বিজ্ঞাপন

    চমৎকার বোঝাপড়ায় গড়া এই অনন্য দলটি বিশ্বকাপে তাদের গ্রুপ ‘সি’র প্রথম ম্যাচেই কঠিন এক অগ্নিপরীক্ষার মুখোমুখি হয়েছিল। মেটলাইফ স্টেডিয়ামে আসরের অন্যতম পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে লড়ে তারা ১-১ গোলে একটি দারুণ ড্র আদায় করে নেয়। ম্যাচের ২১তম মিনিটে ইসমায়েল সাইবারির এক চমৎকার ফিনিশিংয়ে অনায়াসে এগিয়ে যায় আন্ডারডগ মরক্কো।

    তবে ৩২তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের একক নৈপুণ্যে সমতায় ফেরে ব্রাজিল। ডি-বক্সের ভেতর দারুণভাবে বল কেটে ভেতরে ঢুকে এক বাঁকানো শটে বল জালে জড়ান তিনি। যা আটকানো গোলকিপারের পক্ষে অসম্ভব ছিল।

    এরপর ম্যাচটি দুপক্ষের মধ্যেই তুমুল লড়াইয়ে রূপ নেয়। পুরো ম্যাচে দুই দল মিলে মোট ২৭টি শট নেয়, যার ফলে মরক্কোর গোলকিপার বুনো এবং ব্রাজিলের আলিসন বেকারকে বেশ কিছু দুর্দান্ত সেভ করতে হয়। ম্যাচের দ্বিতীয়অর্ধে ব্রাজিলের প্রচণ্ড চাপ সামলে মরক্কোর সুশৃঙ্খল রক্ষণভাগ শেষ পর্যন্ত টিকে থাকে এবং মূল্যবান একটি পয়েন্ট অর্জন করে।

    ব্রাজিলের বিপক্ষে শুরুর একাদশ: ইয়াসিন বুনো (মন্ট্রিল), নুসাইর মাজরাউই (লাইডারডর্প), ইসা দিওপ (তুলুজ), শাদি রিয়াদ (পালমা), আশরাফ হাকিমি (মাদ্রিদ), নিল এল আয়নাউই (ন্যান্সি), আইয়ুব বুয়াদ্দি (সানলিস), শেমশাদিন তালবি (সামব্রেভিল), বিলাল এল খানুস (মোলেনবেক), সমীর এল মুরাবিত (স্ট্রাসবার্গ), ইসমায়েল সাইবারি (তেরাসা)।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:00 PM একাদশের ১১ জনই জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি 12:45 PM যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ 12:38 PM বিশ্বকাপ ফাইনালে মেসির মুখোমুখি হতে চান স্প্যানিশ তরুণ তুর্কি 12:22 PM ইয়াসিন আয়ারির জোড়ায় তিউনিসিয়াকে বিধ্বস্ত করল সুইডেন 12:04 PM দুর্দান্ত প্রত্যাবর্তনে ডাচদের রুখে পয়েন্ট ছিনিয়ে নিল জাপান 11:44 AM বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি 11:23 AM দিল্লি বিমানবন্দরে ‘হেনস্তা’, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 6:31 PM “যুব খাতে ইতিবাচক পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর” 6:07 PM কাউন্টি অভিষেকে হাসানের দারুণ বোলিং 4:45 PM বেনজীরকে দুবাই থেকে ফেরত আনা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী