• খেলা

    বিশ্বকাপ ফাইনালে মেসির মুখোমুখি হতে চান স্প্যানিশ তরুণ তুর্কি

      প্রতিনিধি 15 June 2026 , 12:38:04 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০২৬ বিশ্বকাপে আজ রাতে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্পেনের মিশন। এরই মধ্যে স্প্যানিশ দলের এক খেলোয়াড় একটি কাল্পনিক ফাইনাল নিয়ে কথা বলে আলোচনার জন্ম দিয়েছেন। আর সেই আলোচনায় কেবল বিশ্বকাপ জয়ের স্বপ্নই নয়, বরং লিওনেল মেসির সঙ্গে দেখা হওয়ার বিশেষ এক আকাঙ্ক্ষাও জড়িয়ে আছে।

    স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবারসি জানিয়েছেন, যদি সুযোগ পান তবে আর্জেন্টিনার অধিনায়কের সঙ্গে জার্সি অদলবদল করতে চান। এবং ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকেই চান তিনি।

    ১৯ বছর বয়সী তরুণ এই ফুটবলার এবারই প্রথম বিশ্বকাপ খেলছেন। স্পানিশ দলের রক্ষণভাগ সামলাবেন তিনি। বিশ্বকাপের আগে ‌স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্দো দেপোর্তিভোর এক প্রশ্নোত্তর পর্বে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, কার সঙ্গে জার্সি অদলবদল করতে চান? কোনো দ্বিধা ছাড়াই তিনি জবাব দেন, ‘মেসির সঙ্গে।’ যখন তাকে জিজ্ঞেস করা হয়, বিশ্বকাপ বললেই কোন খেলোয়াড়ের নাম সবার আগে মনে পড়ে, তখনও তিনি মেসির কথাই উল্লেখ করেন।

    এরপর বিশ্বকাপের ফাইনালে কোন দলের মুখোমুখি হতে চান? এমন প্রশ্নে কুবারসি নির্দ্বিধায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নামই বেছে নিয়েছেন।

    বিজ্ঞাপন

    স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে ফাইনাল হবে কি না সেটি সময়ই বলে দেবে। তবে যদি এমনটা হয় সেটি ফুটবলপ্রেমীদের মাঝে দারুণ উত্তেজনা সৃষ্টি করবে তা বলাই যায়।

    লামিন ইয়ামাল, কুবারসির মতো তরুণ প্রতিভায় ঠাসা স্পেন। এবার শিরোপার অন্যতম দাবিদারও তারা। অন্যদিকে, লিওনেল স্কালোনির আর্জেন্টিনা মুকুট ধরে রাখার লক্ষ্য নিয়ে এখন যুক্তরাষ্ট্রে। যেটাকে অনেকেই বলেন তাদের ঘাটি। এই বিশ্বকাপ হতে যাচ্ছে আর্জেন্টিনা অধিনায়কের ক্যারিয়ারের ষষ্ঠ এবং শেষ বিশ্বকাপ।

    বিশ্বকাপে লুইস দে লা ফুয়েন্তের স্পেন ‘এইচ’ গ্রুপে রয়েছে। আজ কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর ২১ জুন সৌদি আরব এবং ২৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা উরুগুয়ের মুখোমুখি হবে।

    অন্যদিকে, লিওনেল স্কালোনির আর্জেন্টিনা রয়েছে ‘জে’ গ্রুপে। বুধবার কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের যাত্রা। এরপর ২২ জুন অস্ট্রিয়া এবং ২৭ জুন জর্ডানের মুখোমুখি হবে তারা।

    যদি এই দুই দলই নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব পার করে ফাইনালে পৌঁছাতে পারে, তবে কুবারসি তাঁর দ্বৈত স্বপ্ন পূরণ করতে পারবেন-একদিকে বিশ্বকাপে ফাইনাল খেলা, অন্যদিকে মেসির সঙ্গে জার্সি অদলবদল করে চিরস্মরণীয় এক স্মৃতি সংগ্রহ করা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:38 PM বিশ্বকাপ ফাইনালে মেসির মুখোমুখি হতে চান স্প্যানিশ তরুণ তুর্কি 12:22 PM ইয়াসিন আয়ারির জোড়ায় তিউনিসিয়াকে বিধ্বস্ত করল সুইডেন 12:04 PM দুর্দান্ত প্রত্যাবর্তনে ডাচদের রুখে পয়েন্ট ছিনিয়ে নিল জাপান 11:44 AM বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি 11:23 AM দিল্লি বিমানবন্দরে ‘হেনস্তা’, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 6:31 PM “যুব খাতে ইতিবাচক পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর” 6:07 PM কাউন্টি অভিষেকে হাসানের দারুণ বোলিং 4:45 PM বেনজীরকে দুবাই থেকে ফেরত আনা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী 4:33 PM টপঅর্ডারের ব্যাটিং বিপর্যয়ের পরও বাংলাদেশের সংগ্রহ ২৭৪ 4:17 PM ৭০৯ দিন পর জার্মানির জার্সিতে ফিরছেন নয়্যার