...
  • জাতীয়

    খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

      প্রতিনিধি 5 June 2026 , 3:17:54 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠকটি শুরু হয়। বৈঠকে উপস্থিত রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

    বিজ্ঞাপন

    বৈঠকে আনুষ্ঠানিক কোনো নির্দিষ্ট আলোচ্যসূচি না থাকলেও দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং আন্তর্জাতিক ইস্যুতে পারস্পরিক অবস্থান সমন্বয়ের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

    এদিকে সফরের তৃতীয় দিনে শনিবার (৬ জুন) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:17 PM খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক 2:50 PM বিশ্ব পরিবেশ দিবস আজ 12:17 PM পুতিনকে জেলেনস্কির খোলাচিঠি, মুখোমুখি আলোচনায় বসার প্রস্তাব 11:58 AM স্পেনকে রুখে দিল ইরাক 11:47 AM আইভরি কোস্টের কাছে হেরে ধাক্কা খেল ফ্রান্স 11:27 AM দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে বাস 6:22 PM ৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন আমির 5:56 PM বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন টেইট 4:40 PM তীব্র গরমে হুমকির মুখে জনজীবন 4:30 PM হাদি ইস্যুতে মমতার বিরুদ্ধে এফআইআর
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.