• আন্তর্জাতিক

    হজের আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা

      প্রতিনিধি 25 May 2026 , 11:48:36 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ সোমবার (২৫ মে)। লাখো হাজির লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠেছে মিনা প্রান্তর। সকাল থেকে তাঁবুর নগরী মিনায় হাজিদের অবস্থানের মধ্য দিয়ে শুরু হয় হজের আনুষ্ঠানিকতা। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, গতকাল রাত থেকেই মক্কার মসজিদুল হারাম হয়ে ইহরাম বেঁধে মিনায় আসেন তারা।

    মিনার বিস্তীর্ণ এলাকায় এখন ইবাদত-বন্দেগির আবহ। হাজিরা নিজ নিজ তাঁবুতে অবস্থান করে নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির ও দরুদ পাঠে সময় কাটাচ্ছেন। তাদের মুখে আল্লাহর জিকির ও তাঁর বড়ত্বের ধ্বনি, হৃদয়ে নবীপ্রেমের অনুভূতি। শুভ্র পোশাকে ছেয়ে গেছে তাঁবুর নগরীখ্যাত এ শহর।

    বিজ্ঞাপন

    হজের বিধান অনুযায়ী, মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের মূল পর্বের জন্য নিজেদের প্রস্তুত করেন হাজিরা। আজ পুরো দিন ও রাত মিনায় অবস্থান করবেন আল্লাহর মেহমানরা। এখানে জোহর, আসর, মাগরিব, এশা এবং আগামীকাল ৯ জিলহজের ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন তারা। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা সুন্নত।

    মিনায় রাত্রিযাপন শেষে ৯ জিলহজ (মঙ্গলবার) আরাফার উদ্দেশে রওনা হবেন হাজিরা। সেখানে এ বছর হজের খুতবা দেবেন মসজিদে নববির প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুজাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। সূর্যাস্ত পর্যন্ত তারা আরাফাতেই অবস্থান করবেন। আরাফাতে অবস্থান করাই হজ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:48 AM হজের আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা 11:20 AM মেসির চোট নিয়ে যে খবর এলো 11:11 AM ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫ 6:14 PM প্রবাসী ফুটবলার ছাড়াই মালদ্বীপে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক দল 5:10 PM ২৯ কার্যদিবসে বিচার শেষ: মেহেরপুরে শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড 4:24 PM রামিসা হত্যায় দুই জনের নামে আদালতে চার্জশিট 3:06 PM অবশেষে আর্জেন্টিনার হৃৎকম্পন থামালেন ‘দিবু’ মার্তিনেস 1:35 PM ৭ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 1:23 PM লিঁওকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতল বার্সেলোনা 1:10 PM বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়িকা খুন