• খেলা

    জানা গেল মার্তিনেজের চোটের অবস্থা, বিশ্বকাপে কি খেলতে পারবেন

      প্রতিনিধি 23 May 2026 , 3:35:24 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চোট নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের। ডান হাতের রিং ফিঙ্গারে ছোট একটি ফ্র্যাকচার ধরা পড়েছে তার। তবে আশার কথা হলো, ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগেই তিনি ফিট হয়ে উঠতে পারেন। যদিও তার আগে হওয়া প্রীতি ম্যাচগুলো মিস করবেন ২০২২ বিশ্বকাপ জয়ের অন্যতম এই নায়ক।

    অ্যাস্টন ভিলার হয়ে ফ্রাইবুর্গের বিপক্ষে ইউরোপা লিগ ফাইনালের আগে ওয়ার্ম-আপ চলাকালীন সময়ে এই চোট পান মার্তিনেজ। ওই ম্যাচে অ্যাস্টন ভিলা ৩-০ ব্যবধানে জয় পেয়ে শিরোপা জেতে। ম্যাচ শেষে ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আজ ওয়ার্ম-আপেই আমার আঙুল ভেঙেছে, কিন্তু জীবনে সবকিছুরই ইতিবাচক দিক থাকে। আমি সারাজীবনই এমনটা করে আসছি, এখনো করছি।’

    বিজ্ঞাপন

    পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় তার আঙুলে ছোট ফ্র্যাকচার ধরা পড়ে। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, তার অস্ত্রোপচারের প্রয়োজন হবে না এবং প্রায় ২০ দিনের মধ্যে তিনি মাঠে ফিরতে পারবেন।

    মার্তিনেজ আর্জেন্টিনা জাতীয় দলের গত পাঁচ বছরের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। তাই তার এই চোট নিয়ে দুশ্চিন্তা থাকলেও কোচিং স্টাফ আশা করছে, বিশ্বকাপ শুরুর আগেই তিনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবেন।

    আর্জেন্টিনা আগামী ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এরপর ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের মুখোমুখি হবে তারা।

    আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে নিজেদের শিরোপা ধরে রাখার লক্ষ্যেই বিশ্বকাপে নামবে। সেই মিশনে গ্রুপ জে-তে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচ হবে ১৬ জুন, কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে।

    সূত্রঃ  টিওয়াইসি স্পোর্টস

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:14 PM বিশ্বকাপের মধ্যেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলকিপার 5:46 PM যুক্তরাষ্ট্রে আস্ত স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান 5:26 PM মেসির জন্মদিনে চিঠি লিখে স্বপ্ন পূরণ হলো ৮ বছরের খুদে মানুর 4:55 PM যুক্তরাষ্ট্রের ফুটবলার লাল কার্ড দেখায় ১২ কোটি টাকার পিজ্জা উপহার 3:43 PM পাঁচ শব্দে রোনালদোর বার্তা 3:11 PM কার্লো আনচেলত্তি: তৈরি থাকুন, আমরা আসছি-নরওয়ের কোচের হুমকি 2:09 PM কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা সেনেগাল তারকা ফুটবলারের 1:51 PM ‘ওয়ান লাস্ট ডান্স’ কার? 12:43 PM বিশ্বকাপ বিদায়ের পর বাবাকেও হারালেন কঙ্গোর কোচ 12:22 PM চোটাক্রান্ত পাকেতার বদলি কি নিতে পারবে ব্রাজিল?