• খেলা

    বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি

      প্রতিনিধি 22 May 2026 , 11:25:28 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাভিয়ের কাবরেরার স্থলাভিষিক্ত খুঁজে নিলো বাংলাদেশ ‍ফুটবল ফেডারেশন (বাফুফে)। হামজাদের কোচ হিসেবে নিয়োগ পেলেন যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান থমাস ডুলি।

    শুক্রবার (২২ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।

    চলতি বছরের এপ্রিলের শুরুতে বাফুফে জাতীয় দলের প্রধান কোচ পদে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি দেয়। এতে প্রায় ২৭০ জন প্রার্থী আবেদন করেন। দীর্ঘ চার বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর পদ ছাড়েন স্প্যানিশ কোচ কাবরেরা।

    পরবর্তীতে ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে গেলেও এজেন্ট ফি সংক্রান্ত জটিলতায় সেই আলোচনা ভেস্তে যায়। এরপরই কোচ নিয়োগ প্রক্রিয়ায় শীর্ষ পছন্দ হিসেবে উঠে আসেন ডুলি।

    বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সম্প্রতি জানিয়েছিলেন, ২৪ মে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরুর আগেই নতুন কোচের উপস্থিতি নিশ্চিত করা হবে। আসন্ন ৫ জুন সান মারিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচকে সামনে রেখে দল গঠন ও প্রস্তুতি শুরু করবে জাতীয় দল।

    বিজ্ঞাপন

    ডুলিকে নিয়ে বিবৃতিতে বাফুফে জানিয়েছে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ হিসেবে যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান থমাস ডুলিকে নিয়োগ দিয়ে আমরা আশাবাদী ও রোমাঞ্চিত। বিশ্ব ফুটবলে দীর্ঘ ৪৩ বছরের অভিজ্ঞতা নিয়ে আসছেন তিনি। খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলেছেন এবং ১৯৯৪ সালের বিশ্বকাপে অংশ নিয়েছেন।

    এছাড়া ১৯৯৮ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন। পরবর্তীতে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন।

    কোচ ডুলি একটি দল গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ দক্ষ এবং এশিয়ার ফুটবলের বাস্তবতা, চ্যালেঞ্জ ও সমর্থকদের আবেগ সম্পর্কে তার রয়েছে গভীর ধারণা। তার অধীনে ফিলিপিন্স জাতীয় ফুটবল দল ইতিহাস গড়ে অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে এবং অর্জন করে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ বিশ্ব র‍্যাঙ্কিং।

    সবশেষে তিনি গায়ানা জাতীয় ফুটবল দলের হেড কোচ ছিলেন। তার অধীনে গায়ানা চারটি ম্যাচের সবকটিতেই জয় পায়। বাংলাদেশের তরুণ ফুটবলারদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় দলকে আরও প্রতিযোগিতামূলক ও সফল এক দলে পরিণত করার লক্ষ্য নিয়েই এবার নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন থমাস ডুলি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:25 AM বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি 6:55 PM বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর  6:18 PM অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন ম্যানুয়েল নয়ার 5:41 PM ইধিকা-জ্যোতির্ময়ীর পর এবার ঢালিউডে দেবের নায়িকা 5:12 PM অবশেষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের ক্লাব 3:52 PM কাটলো ৩০ বছরের শিরোপাখরা, ইস্তাম্বুলে ভিলার উৎসব 3:15 PM বিশ্বকাপে আর্জেন্টিনার চূড়ান্ত দলে থাকতে পারে দুই চমক 2:59 PM হঠাৎ মিরপুর স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার, নেপথ্যে যে কারণ 2:11 PM ঈদে মুক্তি পাচ্ছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ 1:00 PM আঙুল ভেঙে গেল আর্জেন্টাইন তারকার, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা