• খেলা

    ২২ বছর পর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল

      প্রতিনিধি 20 May 2026 , 12:10:29 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হলো ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব আর্সেনালের। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি বোর্নমাউথের মাঠে ১-১ গোলে ড্র করতেই নিশ্চিত হয়ে গেল গানারদের প্রিমিয়ার লিগ শিরোপা। ২০০৩-০৪ মৌসুমে আর্সেন ওয়েঙ্গারের ‘ইনভিন্সিবলস’ দলের পর এই প্রথম ইংল্যান্ডের লিগ সেরা হলো উত্তর লন্ডনের ক্লাবটি।

    মৌসুমের বেশিরভাগ সময় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্সেনালের জন্য পথটা অবশ্য সহজ ছিল না। টানা তিন মৌসুম রানার্সআপ হওয়ার হতাশা নিয়ে শুরু করা মিকেল আর্তেতার দল এপ্রিলের দিকে কিছুটা চাপে পড়ে। ইতিহাদে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হারার পর শিরোপা দৌড় আবারও জমে ওঠে। তবে শেষ পর্যন্ত চাপ সামলে শীর্ষস্থান ধরে রাখে আর্সেনাল।

    বিজ্ঞাপন

    ৩৭ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৮২। সমান ম্যাচে ৭৮ পয়েন্টে থাকা ম্যানচেস্টার সিটির আর তাদের ধরার সুযোগ নেই। বোর্নমাউথের বিপক্ষে সিটির ড্রই তাই আর্সেনালের শিরোপা নিশ্চিত করে দেয়।

    আর্তেতার অধীনে এটি আর্সেনালের দ্বিতীয় বড় শিরোপা। একই সঙ্গে ক্লাবটির ছয় বছরের ট্রফি-খরাও কাটল। তবে আর্সেনালের সামনে এখন আরও বড় সুযোগ আছে। ৩০ মে বুদাপেস্টে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজির মুখোমুখি হবে গানাররা। সেখানে জিতলে ক্লাব ইতিহাসে প্রথমবার ইউরোপ সেরার মুকুট উঠবে আর্সেনালের মাথায়।

    প্রিমিয়ার লিগের ট্রফি আনুষ্ঠানিকভাবে আর্সেনালের হাতে তুলে দেওয়া হবে মৌসুমের শেষ ম্যাচের পর। রোববার সেলহার্স্ট পার্কে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলবে নতুন ইংলিশ চ্যাম্পিয়নরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:55 PM ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ 5:14 PM বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ফিফার 4:52 PM বিশ্বকাপ জয়ে চার ফেবারিটের নাম জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো 4:39 PM ইউরোপে তাপপ্রবাহে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু 4:25 PM বাংলাদেশকে ধন্যবাদ দিলেন কাসেমিরো ও কুনহা 4:08 PM মালদ্বীপে অবকাশ যাপনে কেয়া পায়েল, সঙ্গে কে? 3:41 PM ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ 12:52 PM জার্মানির বিদায়ে কাঠগড়ায় ভিএআরে বাতিল হওয়া গোল 12:25 PM বিশ্বকাপের ভবিষ্যতদ্বাণী করা জার্মান গণিতবিদকে নেইমারের খোঁচা 12:00 PM কেপ ভার্দে ম্যাচের আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা