• খেলা

    লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের রান ২৭৮, বিনা উইকেটে পাকিস্তানের ২১

      প্রতিনিধি 16 May 2026 , 6:30:50 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সিরিজের ২য় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ২৫৭ রানে পিছিয়ে থেকে প্রথম দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। লিটনের সেঞ্চুরিতে স্বাগতিকদের ২৭৮ রানের জবাবে বিনা উইকেটে ২১ রানে দিন শেষ করে সফরকারীরা।

    বিজ্ঞাপন

    শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই শূন্য রানে মাহমুদুল হাসান জয়কে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে আঘাত হানেন মোহাম্মদ আব্বাস। অভিষেক ম্যাচে ভালো শুরু করেও ২৬ রান করে মোহাম্মদ আব্বাসের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন তানজিদ তামিম। বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি মুমিনুল হকও।

    ২৯ রান করে শান্ত সাজঘরে ফেরার পরই একই পথে হাঁটেন মুশফিকুর রহিম। ইনিংস লম্বা হয়নি মেহেদী মিরাজের। তবে একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। শেষ পর্যন্ত লিটনের ১২৬ রানের ওপর ভর করে ২৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ২১ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে পাকিস্তান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:23 PM নকআউট শুরুর পর ফাইনালে কোন দুই দলকে দেখছে সুপারকম্পিউটার? 6:07 PM বিতর্কিত রেফারির হাতে ব্রাজিল-জাপান মহারণ 5:40 PM রহস্যই থেকে গেল ‘কাটা লাগা’ গার্ল শেফালির মৃত্যু 5:11 PM ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু 5:03 PM সন্তান হারানোর বেদনা নিয়ে মরক্কোর বিপক্ষে মাঠে নামবেন ডাচ তারকা 4:45 PM পর্তুগিজ গণমাধ্যমে রোনালদোর তীব্র সমালোচনা 2:29 PM রাউন্ড অব ৩২ থেকে শেষ ষোলোয় যাবে কারা, ভবিষ্যদ্বাণী করল সুপার কম্পিউটার 2:01 PM বিশ্বকাপ শেষেই বিয়ে করতে পারেন রোনালদো 1:44 PM জাপান ম্যাচ ব্রাজিলের জন্য ফাইনাল- আনচেলত্তি 12:49 PM বিশ্বকাপে মেসির সমান গোলও করতে পারেনি ৩০ দেশ