• জাতীয়

    চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

      প্রতিনিধি 16 May 2026 , 11:25:27 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    একদিনের সফরে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শবিবার (১৬ মে) সকালে রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।

    প্রধানমন্ত্রী সফরসূচি অনুযায়ী, চাঁদপুরে যাওয়ার পথে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথ সভায় অংশ নেবেন তারেক রহমান। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

    বিজ্ঞাপন

    এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং তা উদ্বোধন করবেন।

    দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

    বিকেল ৫টায় প্রধানমন্ত্রী চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে এ সফর শেষ করবেন প্রধানমন্ত্রী।

    সর্বশেষ ২০১২ সালে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চাঁদপুর সফর করেছিলেন। এরপর দীর্ঘ বিরতির পর দলের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমান এ জেলা সফর করলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:25 AM চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী 6:11 PM প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে : জোবাইদা রহমান 4:49 PM আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন নাহিদ রানা 4:36 PM ১৬ বছর বয়সেই সুলিভানের প্রথম এমএলএস গোল 4:24 PM মাশরাফীকে কাঠগড়ায় দাঁড় করালেন সারজিস 2:35 PM ৫০ পেরিয়েও যেভাবে নিজেকে ফিট রেখেছেন রুবাবা 1:46 PM স্টোকস-রুটদের কোচ হলেন ইংল্যান্ডের সাবেক নারী ক্রিকেটার 1:35 PM ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু 1:02 PM পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি 12:18 PM ৮ গোলের থ্রিলারে মেসির জোড়া গোল, এক অ্যাসিস্ট