• খেলা

    ১৬ বছর বয়সেই সুলিভানের প্রথম এমএলএস গোল

      প্রতিনিধি 14 May 2026 , 4:36:59 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আমেরিকান ফুটবলের উদীয়মান প্রতিভা ক্যাভান সুলিভানের ক্যারিয়ারে যুক্ত হলো আরও একটি মাইলফলক। মাত্র ১৬ বছর বয়সেই মেজর লিগ সকারে (এমএলএস) নিজের প্রথম গোলটি করলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই ফরোয়ার্ড। তবে সুলিভানের এই অর্জনের রাতে হার এড়াতে পারেনি তাঁর দল; অরল্যান্ডো সিটি এসসির কাছে হেরেছে ৪-৩ ব্যবধানে।

    ফিলাডেলফিয়ার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মূল ভূমিকা ছিল সুলিভানের। দলের প্রথম গোলটিতেও অবদান রাখেন তিনি; সুলিভানের পাস থেকেই বল পেয়ে নাথান হারিয়েল অ্যাসিস্ট করেন মিলান ইলোস্কিকে। এরপর বেন বেন্ডারের লো ক্রসে নিখুঁত টাইমিংয়ে দারুণ এক গোল করে লিগে নিজের খাতা খোলেন ভবিষ্যতে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাওয়া এই তরুণ।

    বিজ্ঞাপন

    মাত্র ১৪ বছর বয়সে পেশাদার চুক্তি সই করা সুলিভান চলতি মৌসুমে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন। গত দুই মৌসুমে মাত্র ২২৪ মিনিট খেলার সুযোগ পেলেও, এই মৌসুমে এখন পর্যন্ত ৩৭৭ মিনিট মাঠে থেকেছেন তিনি। এর মধ্যে চারবার শুরুর একাদশে সুযোগ পেয়ে দুটি অ্যাসিস্টের পাশাপাশি করলেন নিজের প্রথম গোল। এর আগে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ডিফেন্স ফোর্সের বিপক্ষে জোড়া গোল করে নজর কেড়েছিলেন বাংলাদেশের জার্সিতে খেলা রোনান সুলিভানের ভাই।

    সুলিভানের ব্যক্তিগত পারফরম্যান্স উজ্জ্বল হলেও তাঁর দল ফিলাডেলফিয়া ইউনিয়ন বর্তমানে কঠিন সময় পার করছে। ১৩ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে তারা এমএলএস টেবিলের তলানিতে অবস্থান করছে। আগামী শনিবার সুবারু পার্কে কলম্বাস ক্রুর মুখোমুখি হবে তারা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:36 PM ১৬ বছর বয়সেই সুলিভানের প্রথম এমএলএস গোল 4:24 PM মাশরাফীকে কাঠগড়ায় দাঁড় করালেন সারজিস 2:35 PM ৫০ পেরিয়েও যেভাবে নিজেকে ফিট রেখেছেন রুবাবা 1:46 PM স্টোকস-রুটদের কোচ হলেন ইংল্যান্ডের সাবেক নারী ক্রিকেটার 1:35 PM ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু 1:02 PM পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি 12:18 PM ৮ গোলের থ্রিলারে মেসির জোড়া গোল, এক অ্যাসিস্ট 11:50 AM মাশরাফি তার বাবাকে বলেছেন- আমি মারা গেলে আমার লাশ যেন নড়াইলে না নেয়া হয় 11:26 AM লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত 6:59 PM বিশ্বকাপের এই ৯টি রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব