• খেলা

    বিসিবি নির্বাচনের উত্তাপ শুরু, গঠন হলো নির্বাচন কমিশন

      প্রতিনিধি 13 May 2026 , 3:30:03 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ। ৩ সদস্যের এই নির্বাচন কমিশন পরবর্তী পর্ষদ গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজন করবে।

    আজ বুধবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি নির্বাচন কমিশন প্রকাশ করে। বোর্ড জানায়, তিন সদস্যের এই নির্বাচন কমিশন আগামী নির্বাচনের সব কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে। নির্বাচন কমিশনের সদস্যরা হলেন- প্রধান নির্বাচন কমিশনার এহসানুল করিম, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী।

    বিজ্ঞাপন

    এছাড়া সদস্য হিসেবে রয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বি.এম এহসানুল মামুন।

    বিসিবি জানিয়েছে, প্রচলিত নিয়ম ও বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিশন বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের সব প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।

    গত ৬ অক্টোবর বিসিবির কার্যনির্বাহী পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। যদিও নির্বাচনে কারচুপি ও অনিয়ম এবং বিশ্বকাপে খেলতে যেতে না পারাসহ নানা ঘটনায় এই বোর্ড ভেঙে দেয় এনএসসি। বর্তমানে বিসিবি পরিচালিত হচ্ছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি দিয়ে, যার নেতৃত্বে রয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:49 PM মেসির প্রেমেই আর্জেন্টিনা সমর্থক পূর্ণিমা 5:15 PM আজ রোনালদোর অগ্নিপরীক্ষা 4:09 PM মেসির সাথে গোল উদযাপন করা কে এই সাংবাদিক? 2:55 PM রোমেরোর চোট কতটা গুরুতর জানালেন স্কালোনি 1:25 PM মেসিকে টপকে সর্বোচ্চ গোলদাতা হতে পারেন এমবাপ্পে 1:10 PM বার্সেলোনায় যাচ্ছেন আলভারেজ! 12:26 PM ক্লোসাকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি 12:10 PM সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে নকআউট পর্বে নরওয়ে 11:31 AM ইরাকের বিরূদ্ধে ফ্রান্সের ৩-০ ব্যবধানে জয় 11:11 AM মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারাল আর্জেন্টিনা