• খেলা

    রোনালদোর দাপটে শিরোপার আরও কাছে আল-নাসর

      প্রতিনিধি 30 April 2026 , 4:18:28 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সৌদি আরবে পাড়ি জমানোর বেশ কয়েকটি মৌসুম পার হলেও এখনো শিরোপা ছোঁয়া হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। তাছাড়া ১ হাজার ক্যারিয়ার গোলও পর্তুগিজ এই তারকার অনেকদিনের লক্ষ্য। তার দুই স্বপ্নই এখন পূরণের পথে।

    সৌদি প্রো লিগে শিরোপার দৌড়ে নিজেদের আধিপত্য আরও জোরালো করছে রোনালদোর দল আল-নাসর। বুধবার (২৯ এপ্রিল) চিরপ্রতিদ্বন্দ্বী আল আহলিকে ২-০ গোলে পরাজিত করে টানা ২০তম জয়ের রেকর্ড গড়েছে দলটি।

    দলের জয়ে আবারও বড় ভূমিকা রাখেন রোনালদো। ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকার পর জোয়াও ফেলিক্সের নেয়া কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন এই পর্তুগিজ তারকা। তার নিখুঁত ফ্লিক হেডটি পোস্ট ঘেঁষে জালে জড়িয়ে পড়ে, যেখানে কোনো সুযোগই পাননি গোলরক্ষক এদুয়ার্দো মেন্দি।

    বিজ্ঞাপন

    গোলের পর কর্নার ফ্ল্যাগের দিকে দৌড়ে গিয়ে ফেলিক্সের সঙ্গে উদযাপনে মাতেন রোনালদো, পরে সতীর্থরাও তাকে ঘিরে আনন্দে যোগ দেন। ম্যাচের নির্ধারিত সময়ের শেষ দিকে, ৯০তম মিনিটে কিংসলে কোমান শক্তিশালী শটে দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন।

    এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আল নাসর তাদের লিড ৮ থেকে বাড়িয়ে ১১ পয়েন্টে উন্নীত করেছে। লিগে এখন চারটি ম্যাচ বাকি, আর আল আহলি কার্যত শিরোপা দৌড় থেকে ছিটকে পড়েছে।

    এই মৌসুমে এটি রোনালদোর ২৫তম লিগ গোল। টানা তিন মৌসুমে ২৫ বা তার বেশি গোল করার কীর্তিও গড়লেন তিনি, যা এর আগে ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ পর্যন্ত টানা নয় মৌসুমে করেছিলেন।

    সাম্প্রতিক নয় ম্যাচে নয় গোলসহ ক্লাব ও দেশের হয়ে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৯৭০। ১ হাজার গোল থেকে মাত্র ৩০টি দূরে তিনি। আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে রোনালদোর গোল ১২৬টি। লিগে সর্বোচ্চ গোলদাতা ইভান টনির চেয়ে তিনি এখন মাত্র দুই গোল পিছিয়ে আছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:12 PM ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে না জড়াতে নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের 1:00 PM ইতিহাসের পাতায় থাকবে ‘বনলতা সেন’: স্পর্শিয়া 12:39 PM সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত 12:19 PM একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী 11:52 AM প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 5:49 PM ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে আকস্মিক বদল 5:08 PM ২০ জুলাই প্রকাশ হচ্ছে এসএসসির ফল: জানালেন শিক্ষামন্ত্রী 4:55 PM ইসরায়েলের দুই বিমানঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা 8:06 PM মতিঝিলে প্রকাশ্য দিবালোকে গুলি: ১৭ লাখ টাকা ছিনতাই 7:46 PM বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল