• জাতীয়

    প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন আগামীকাল

      প্রতিনিধি 26 April 2026 , 5:33:26 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল যশোর জেলা সফর করবেন।

    আজ প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

    প্রধানমন্ত্রীর সফরসূচিতে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।

    সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। যশোরে পৌঁছে প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই স্থানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশেও যোগ দেবেন তিনি।

    বিজ্ঞাপন

    শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন।

    দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটাই যশোরে প্রথম সফর। আর গত তিন মাসের মধ্যে যশোরে এটা তাঁর দ্বিতীয় সফর।

    এর আগে গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী বিশাল জনসভায় অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:33 PM প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন আগামীকাল 4:51 PM ১৫ অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ 4:25 PM ফুটবলার হতে চাওয়া নোরা যেভাবে বলিউড তারকা হলেন 4:09 PM ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, চিরকুটে পাওয়া গেল শিক্ষকের নাম 4:02 PM হ্যাটট্রিক শিরোপার স্বপ্নে উজ্জ্বল বাংলাদেশ, দলে যোগ দিচ্ছেন আনিকা 3:36 PM ‘২০২৩-এ মেসিকে ফেরাতে সব প্রস্তুত, আটকে দেন লাপোর্তা’, জাভির বিস্ফোরণ 2:06 PM বিশ্বকাপের এক টিকিটের দাম উঠল ২৮ কোটি টাকা 1:09 PM আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী; ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা 12:46 PM এশিয়ান বিচ গেমস কাবাডি: নেপালের কাছে হারলেও সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ 12:43 PM লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেললেন সালাহ!