• খেলা

    বিশ্বকাপের এক টিকিটের দাম উঠল ২৮ কোটি টাকা

      প্রতিনিধি 26 April 2026 , 2:06:14 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফিফার পুনঃবিক্রয় সাইটে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের চারটি টিকিট বিক্রির জন্য রাখা হয়েছে, যার প্রতিটির মূল্য প্রায় ২৩ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এই টিকিটগুলোর দাম সব মিলিয়ে ২৮ কোটি ২২ লাখ টাকা! এমনই খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

    নিউজার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে আগামী ১৯ জুলাই বসবে বিশ্বকাপ ফাইনালের আসর। এই ফাইনালের জন্য এই ২৩ লাখ ডলারের টিকিটগুলোর আসন ৪৫ নম্বর সারির ১২৪ নম্বর ব্লকে ৩৩-৩৬ পর্যন্ত।

    বিজ্ঞাপন

    মূল টিকিটের দাম নিয়ন্ত্রণে রাখতে পারলেও ফিফার রিসেল বা এক্সচেঞ্জ মার্কেটপ্লেসে দাম নির্ধারণ নিয়ন্ত্রণ করতে পারে না ফিফা। তবে প্রত্যেক টিকিটের জন্য ক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ এবং বিক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ ফি পাবে, সেক্ষেত্রে এই টিকিট বিক্রি হলে একটা বড় অংশ যাবে ফিফার পকেটেই।

    তবে আনুষ্ঠানিকভাবেও আসছে বিশ্বকাপের টিকিটের দাম কম হবে না। ২০২২ বিশ্বকাপের তুলনায় যে অন্তত ৪ গুণ বেশি দামে কিনতে হবে টিকিট, এই খবর জানা গিয়েছিল আগেই। বিশ্বকাপের ফাইনালে পরিস্থিতিটা কঠিনই। টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ১০ হাজার ৯২৩ ডলার। যা বাংলাদেশি অর্থে প্রায় ১৩ লাখ টাকা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:45 PM ওপারে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’, অবশেষে মুক্তির খবর 1:27 PM বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান 12:59 PM ব্রাজিলকে রুখতে প্রস্তুত ‘আফ্রিকার ব্রাজিল’- আত্মবিশ্বাসী হাকিমি 12:51 PM আলজেরিয়া ম্যাচ থেকে ছিটকে গেলেন তাগলিয়াফিকো 12:14 PM মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল 11:45 AM বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয়ের পোশাকে বাংলাদেশের গল্প 11:30 AM জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে ‘ডিবি’ পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগ 11:20 AM পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 10:07 AM ২৬ বিশ্বকাপের প্রথম ড্র; কানাডা-বসনিয়া ম্যাচ 10:03 AM ৪-১ গোলে বিশ্বকাপে শুভযাত্রা যুক্তরাষ্ট্রের